আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

একটা গোলাপি হিরার দাম ৪১৮ কোটি!

একটা গোলাপি হিরার দাম ৪১৮ কোটি!

বড় আকারের একটি গোলাপি হীরা আগামী সপ্তাহে জেনেভায় নিলামে তুলবে ক্রিস্টি’স। দুষ্প্রাপ্য হিরাটির জন্য নিলামে প্রায় ৫ কোটি ডলার বা ৪১৮ কোটি টাকা পাওয়া যেতে পারে আশা করছে বিক্রেতারা।

রত্ন বিশেষজ্ঞ জাঁ-মার্ক লুনেল বার্তা সংস্থা এএফপি জানান, ‘দ্য পিঙ্ক লিগাসি’ নামের ১৯ ক্যারেটের এই হিরাটি অত্যন্ত বিরল।

বেশিরভাগ গোলাপি হিরার ওজন এক ক্যারেটেরও কম হয় এটা বিবেচনা করলে এই হিরাটির বিশেষত্ব বুঝতে পারবেন, বলেন তিনি।

এর আভিজাত্যের কারণে এই হিরার নামকরণ করা হয়েছে ‘দ্য পিঙ্ক লেগাসি’। এর আগে এত দামি ও ঐতিহ্যময় রত্ন নিলামে ওঠেনি বলে দাবি করেন তারা।

সাধারণত বেশিরভাগ গোলাপি হিরাই এক ক্যারেটের কম ওজনের হয়। সেখানে এই হিরার ওজন ও ঔজ্জ্বল্য অত্যন্ত বেশি হওয়ায় একে ‘বিরল’ বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। রঙের ঘনত্বের দিক থেকেও অন্য সব হিরকখণ্ডকে ছাড়িয়ে যাবে পিঙ্ক লিগাসি।

আগে, ২০১৭-র নভেম্বরে হংকংয়ে ১৫ ক্যারেটের একটি গোলাপি হিরা নিলামে ওঠে। প্রতি ক্যারেটের দামের হিসাবে ইতিহাসে সেটিই সবচেয়ে দামি হিরা হিসাবে পরিচিত ছিল।

২০১৩ সালে ৫৯ ক্যারেট ওজনের একটি গোলাপি হিরা নিলামে ওঠে, যার প্রতি ক্যারেটের দাম উঠেছিল প্রায় ১১.৫ কোটি টাকা।

আপাতত এই মূল্যবান হিরকখণ্ডটি জেনেভার ওপেনহাইমার পরিবারের তত্ত্বাবধানে রয়েছে। বিগত ১০ বছর ধরে এই পরিবার ডে বিয়ার্স ডায়মন্ড মাইনিং সংস্থার কর্ণধার। তবে, এই হিরকখণ্ডের বর্তমান মালিকের পরিচয় দিতে তারা অস্বীকার করেন।

এই হিরকখণ্ডটি দক্ষিণ আফ্রিকার কোনো এক খনি থেকে প্রায় ১০০ বছর আগে পাওয়া গিয়েছে বলে দাবি করেন রত্ন বিশেষজ্ঞ জিন মার্ক লুনেল। তার মতে, এটিই আপাতত পৃথিবীর সেরা হিরকখণ্ড।

তিনি মনে করেন, ১৯২০ সাল নাগাদ এই হিরকখণ্ডটিকে কেটে ১৯ ক্যারেটের ওজন দেয়া হয়। আগামী ১৩ তারিখ পৃথিবীর সেরা এই হিরের কত দাম ওঠে তা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষায় রত্ন ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা।

এলএবাংলাটাইমস/টি/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত