আপডেট :

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

বিশ্বের সবচেয়ে সেক্সি পুরুষ ইদ্রিস এলবা

বিশ্বের সবচেয়ে সেক্সি পুরুষ ইদ্রিস এলবা

আগামী জেমস বন্ডের ভূমিকায় হয়তো অভিনয় করা হবে না ইদ্রিস এলবার। কিন্তু, প্রভাবশালী মার্কিন ম্যাগাজিন তাকে এ বছরের সবচেয়ে সেক্সি পুরুষ হিসেবে অভিহিত করেছে।

ব্রিটিশ এই অভিনেতা পিপলের প্রচ্ছদে নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় জানান, প্রথমে তিনি এটা বিশ্বাসই করেননি।

ইদ্রিস এলবা বলেন, ‘পরে আয়নায় পরীক্ষা করে দেখলাম। মনে হলো আজকে আমাকে ভালোই লাগছে। তবে শুধুই একটা ভাল অনুভূতি, চমৎকার একটা সারপ্রাইজ ছিল। নিজের ইগোর জন্য এটা অবশ্যই ভালো ছিল।’

২০১৩ সালে নেলসন ম্যান্ডেলার জীবনী অবলম্বনে নির্মিত ‘ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম’ সিনেমায় ম্যান্ডেলার ভূমিকায় অভিনয় করেন। অন্যদিকে মার্ভেলের সুপার হিরো মুভি ‘থর’র নর্স মিথলজির এক দেবতার ভূমিকায়ও অভিনয় করেন তিনি।

যখন বড় পর্দায় অভিনয় করেন না তখন এলবা ডিজে বিগ ড্রিস নামে সঙ্গীত পরিবেশন করেন এবং তার নিজস্ব ব্র্যান্ডের পোশাকের নকশা করেন।

দুই সন্তানের জনক এলবা তার বাচ্চাদের পৃথবীতে আসার মুহূর্তকেই তার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হিসেবে অভিহিত করেন।

ব্রিটিশ এই অভিনেতা তার জীবনে কোনো আফসোস রাখতে চান না, ‘কী করা উচিৎ ছিল সেটা নিয়ে চিন্তা করাটা জীবন নয়। কালকের কোনো নিশ্চয়তা নেই, তাই যা করার আজই করা উচিৎ সবার। আপনি এটা প্রাণ ভরে যত খুশি করতে পারবেন, ততই বেঁচে থাকার মানে বুঝতে পারবেন।’

এলএবাংলাটাইমস/টি/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত