আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

পরকীয়া: খুশি মনেই প্রেমিকের সঙ্গে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী

পরকীয়া: খুশি মনেই প্রেমিকের সঙ্গে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী

পরকীয়ায় সংসারে নেমে আসে অশান্তি, গণ্ডগোল এবং সবশেষে বিষাদের বিচ্ছেদ। অনেক সময় আবার সেই ঘটনা খুনোখুনিতেও গাড়ায়। বহু সংসারেই এই অশান্তির চিত্র। কখনো কখনো আবার এর ব্যতিক্রমও ঘটে। যেমন ভারতের উত্তরপ্রদেশের ফৈজাবাদের বিকাপুর গ্রামের ফুলচাঁদ আর চন্দা।
২০১২ সালে বিয়ে হওয়ার পর টাকা রোজগারের জন্য তৎক্ষণাৎ গ্রাম আর স্ত্রীকে ছেড়ে জলন্ধরে চলে যেতে হয়েছিল তাকে। সদ্য বিবাহিত স্ত্রীর সঙ্গে নিয়মিত টেলিফোনেও কথা হতো, কিন্তু স্ত্রীর হাবভাব কিছুই বুঝে উঠতে পারেননি ফুলচাঁদ। নিজের জীবনে অপেক্ষা করছিল বাংলা চলচ্চিত্র ‘এই মন চায় যে’ এর কাহিনী!
ওই ছবিতে নায়ক ফেরদৌস যেমন বুকে পাথর রেখে স্ত্রী শাবনুরকে প্রেমিক রিয়াজের কাছে নিয়ে গিয়েছিলেন, তেমনই বাস্তবে করে দেখিয়েছেন ফুলচাঁদ। যদিও শাবনুর পরবর্তীতে ফেরদৌসের ভালোবাসা বুঝতে পেরে তার কাছে ফিরে এসেছিল। কিন্তু ফুলচাঁদ স্ত্রী চন্দাকে তার ভালোবাসা বুঝাতে পারেননি। প্রেমিকের হাতেই শপে দিলেন নিজের চন্দাকে।
গত মঙ্গলবার (৪ আগস্ট) ফুলচাঁদ যখন বাড়ি ফেরেন স্ত্রী চন্দা নিজের মুখেই স্বীকার করেন সুরজ নামে একজনের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। বিয়ের আগে থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলেও জানান। তবে বাড়ির চাপে তিনি বিয়ে করতে বাধ্য হয়েছেন। বিয়ের পরও দুজনে দেখা-সাক্ষাৎ করেছেন বলে জানান চন্দা।
ঘটনা শুনে প্রথমে খুব রেগে যান ফুলচাঁদ, ভীষণ দুঃখও পান। তবে সব সামলে নিয়ে সিদ্ধান্ত নেন স্ত্রীকে বিয়ে দেবেন প্রেমিকের সঙ্গে। যেই চিন্তা সেই কাজ, বাবা-মায়ের সঙ্গে কথা বলে এবং পঞ্চায়েতের সঙ্গে রীতিমতো লড়াই করে সবাইকে রাজি করিয়ে সুরজ ও চন্দার বিয়ে দেন ফুলচাঁদ।
পঞ্চায়েত প্রধান প্রথমে বাধা দিলে ফুলচাঁদ বলেন, ‘এ বিয়েতে আমি খুশি কারণ চন্দা আমার কাছে সব সত্যি কথা বলেছে। সেই সঙ্গে সে আমার উপর বিশ্বাসও রেখেছে।’


শেয়ার করুন

পাঠকের মতামত