আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

বিশ্বের অতি প্রাচীন ১০ অরণ্য চিনে নিন

বিশ্বের অতি প্রাচীন ১০ অরণ্য চিনে নিন

১. দ্য টার্কাইন
অস্ট্রেলিয়ার তাসমানিয়াতে দ্য
টার্কাইন অরণ্য অবস্থিত। এটি মূলত
একটি দ্বীপের অরণ্য। এ অরণ্যের
ইতিহাস ৩০০ মিলিয়ন বছরের পুরনো।
এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম
নাতিশীতোষ্ণ বৃষ্টিবহুল অরণ্য। এ
অরণ্যে তিন হাজার বছরের পুরনো হুওন
পাইন পাওয়া যায়। বিশ্বের দ্বিতীয়
প্রাচীন জীবিত উদ্ভিদ এটি। অরণ্যটি
অসাধারণ সুন্দর। খনি ও গাছ কাটার
কারণে এ অরণ্য এখন হুমকির সম্মুখিন।
এ অরণ্যে পাওয়া যায় মেদিগাছ,
ব্ল্যাকউড, সাফার্স এবং
ইউক্যালিপ্টাস গাছ। এছাড়া এখানে
রয়েছে ফার্নি পাহাড় ও জলপ্রপাত।
২. অ্যারাকুয়েরিয়া
চিলির এ বনে পাওয়া যায় প্রায় এক
হাজার বছরের পুরনো দুর্লভ চিলিয়ান
পাইন গাছ। এ গাছের পাতাগুলো অন্য
গাছ থেকে আলাদা। জানা যায়,
ডায়নোসর যেন গাছটি সহজে খেতে
না পারে সেজন্যই এটি এভাবে গড়ে
ওঠে। বর্তমানে ডায়নোসর না
থাকলেও গাছটি এভাবেই রয়ে গেছে।
জুরাসিক যুগের এ অরণ্যটিকে চিলি
সরকার জাতীয় ঐতিহ্য হিসেবে
ঘোষণা দিয়েছে। মধ্য চিলিতে এ
অরণ্য সবচেয়ে ঘন। চিলির
ভিলারিকো আগ্নেয়গিরির শীখরেও
এ ধরনের গাছসমৃদ্ধ অরণ্য দেখা যায়।
এ অরণ্য ভ্রমণ করার জন্য নভেম্বর ও
ডিসেম্বর মাস সেরা।
৩. ইয়াকুশিমা
শ্যাওলা ঢাকা পাথর ও গাছসমৃদ্ধ
জাপানের ইয়াকুশিমা অরণ্য প্রায়
সাত হাজার বছরের পুরনো। এটি মূলত
কয়েকটি ছোট দ্বীপের সমন্বয়। এ
অরণ্যের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ১৭ শতকে
এ অরণ্যের গাছ মূল জাপানি ভূখণ্ডেও
লাগানো হয়। আর এ কারণে চওড়া এ
গাছগুলো মূল ভূখণ্ডেও পাওয়া যায়।
ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ
হিসেবেও ঘোষিত হয়েছে এ অরণ্য।
জাপানের ইয়াকুশিমা এয়ারপোর্টে
নেমে সরাসরি একটি গাড়ি বা
ট্যাক্সি ভাড়া করে এ অরণ্য দেখতে
যাওয়া যায়।
৪. ব্রিসলকোন পাইন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়
রয়েছে প্রাচীন ব্রিসলকোন পাইন বন।
এ বনে রয়েছে বিশ্বের সবচেয়ে
পুরনো জীবিত গাছ। এর মধ্যে সবচেয়ে
পুরনো গাছটির বয়স ৪,৮৪১ বছর।
গাছটির সঠিক অবস্থান কর্তৃপক্ষ
কঠোর গোপনীয়তার সঙ্গে রক্ষা
করছেন। তবে আপনি এ অরণ্যে
বেড়াতে গেলে এ ধরনের বহু
গাছপালা দেখতে পাবেন, যার মধ্যেই
লুকিয়ে আছে বহু হাজার বছরের
ইতিহাস। লস অ্যাঞ্জেলস শহর থেকে
সাড়ে তিন ঘণ্টা গাড়ি চালিয়ে
ইনইয়ো ন্যাশনাল ফরেস্ট-এ যাওয়া
যাবে। সেখানেই রয়েছে এ বন।
৫. ডেইনট্রি রেইনফরেস্ট
অস্ট্রেলিয়ায় রয়েছে বহু বছরের
পুরনো এ ডেইনট্রি রেইনফরেস্ট।
ব্রিসবেন থেকে দুই ঘণ্টা গাড়ি
চালালে এ অরণ্যের সন্ধান পাওয়া
যাবে। এ বনে রয়েছে শতাব্দী
প্রাচীন আরাকুরিয়া গাছ। এছাড়া
অন্যান্য ট্রপিক্যাল পাইন ও প্রাচীন
ডেইনট্রি গাছের সন্ধান পাওয়া যাবে
এখানে। বনভূমিটি সাগরের ধারে
অবস্থিত। আর এ সাগরেই রয়েছে গ্রেট
ব্যারিয়ার রিফ। এখানে পর্যটকদের
জন্য থাকার ব্যবস্থাও চমৎকার।
৬. বায়ালোউইজা
পোল্যান্ড ও বেলারুশে রয়েছে এ
বনভূমি। এটি ইউরোপের মধ্যযুগীয়
অরণ্য। ৫৪৫ বর্গমাইল আয়তনের এ
অরণ্যে রয়েছে ম্যাপল, সিলভার বার্চ,
অ্যাসপেনস, ওক, এলম ও পাইন গাছ।
গাছগুলো প্রধানত ফাঙ্গাস দিয়ে
ঢাকা। সাত হাজার বছর ধরে এ বনের
ফাঙ্গাসগুলোতে ধুলো জমছে।
পোল্যান্ড ও বেলারুশের রাজা ও
জমিদারেরা বহু বছর ধরেই এ বনে
শিকার করেন। ২০ শতকের শুরুতে এ
বনটি জাতীয় পার্ক হিসেবে স্বীকৃতি
পায়। বর্তমানে এ বনটি অতিক্রম
করার জন্য কোনো ভিসা প্রয়োজন
হয় না।
৭. অ্যামাজন
ব্রাজিল ও পেরুতে রয়েছে ৫৫
মিলিয়ন বছরের পুরনো অ্যামাজন বন।
দক্ষিণ আমেরিকার এ বনের বহু অংশই
পরবর্তীতে গড়ে উঠেছে। কিন্তু এ বন
এখনও ভাঙা-গড়ার মধ্যে রয়েছে। এ
বনের বেশ কিছু অংশ বহু প্রাচীন।
প্রধানত পশ্চিম ব্রাজিলিয়ান রাজ্য
অ্যাক্রি ও পূর্ব পেরুর প্রদেশ মাদরি
ডি ডায়োস ও উকায়ালিতে এ বনটি
অবস্থিত। এ বনে রয়েছে এমন সব
আদিবাসী গোষ্ঠী, যারা এখনও
বিশ্বের অন্যান্য অঞ্চলের মানুষের
দেখা পায়নি।
৮. ওয়েইপোউয়া
নিউজিল্যান্ডের ওয়েইপোউয়া বনটি
দেশের নর্থ আইল্যান্ডে অবস্থিত। ১২
শতক পর্যন্ত এ বনটি অধিকাংশ
মানুষের অজানা ছিল। পরবর্তীতে এ
বনটির বহু বিষয় জানা যায়। দুই হাজার
বছরের পুরনো গাছপালা সমৃদ্ধ এ বনে
রয়েছে বহু প্রাকৃতিক নিদর্শন।
অকল্যান্ড থেকে মাত্র আড়াই ঘণ্টা
গাড়ি চালিয়েই এ বনে পৌঁছানো
যায়। এ বনে রয়েছে প্রাচীন গাছ
‘টানে মাহুতা’। এছাড়া এখানে দেখা
যায় প্রাচীন গুহা ও ওয়েইপুয়া নদী।
৯. বাওয়াব
দক্ষিণ আফ্রিকা ও মাদাগাস্কারে এ
বন রয়েছে। এ বনটি ‘দ্য লায়ন কিং’-এর
জন্য বিখ্যাত। এ বনটিতে বহু বড় বড়
বিষয় রয়েছে, যা অনেকেরই ধারণা
নেই। এ বনেই মানুষের হোমো
সেপিয়েন্স হয়ে ওঠার ইতিহাস
রয়েছে। আর এ সময়ের আগে থেকেই
বাওবাব গাছটি এখানে রয়েছে। এ
গাছগুলো কতো বছরের পুরনো তা
এখনো জানা যায়নি।
১০. টংগাস
আলাস্কার টংগাস ন্যাশনাল
ফরেস্টের কিছু গাছ ৭০০ বছরেরও
পুরনো। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড়
জাতীয় অরণ্য এই টংগাস। এখানে
উত্তর ও দক্ষিণ আলাস্কার বহু বিষয়ের
সম্মিলন ঘটেছে। এ অরণ্যে কয়েক
হাজার বছরের পুরনো গাছও রয়েছে।
এ অরণ্যে পর্যটকদের জন্য হেঁটে
বেড়ানোর ব্যবস্থা রয়েছে কিন্তু
সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা
নিতে হয়। কারণ এ বনে রয়েছে
ভাল্লুকের উপদ্রপ। এ বনের নিকটবর্তী
শহর কেটচিক্যান। সেখানেই গাইড
পাওয়া যায় বনটি ঘুরে দেখানোর
জন্য।

শেয়ার করুন

পাঠকের মতামত