আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ঝাল খাবারের পর পানি কেন খাবেন না?

ঝাল খাবারের পর পানি কেন খাবেন না?

ঝাল খাবারের পর পানি খাবেন না। ছবি : বোল্ডস্কাই
বাঙালিরা সাধারণত ঝাল খাবার খেতে ভালোবাসেন।
খাবারের স্বাদ বাড়াতে তাই অনেকেই লাল মরিচ,
কাঁচামরিচ এসব ব্যবহার করেন। তবে প্রায়ই ঝাল
খাবারের পর আমরা একটি ভুল কাজ করি আর সেটি
হলো, মসলাযুক্ত ঝাল খাবার খাওয়ার পর বেশি ঝাল
অনুভূত হলে আমরা অনেকখানি ঠান্ডা পানি পান করে
ফেলি।
খাবার খাওয়ার পর বেশি ঝাল লাগলে জিহ্বা
জ্বালাপোড়া, নাক-চোখ দিয়ে পানি আসা- এ ধরনের
সমস্যা হয়। আর এই লক্ষণগুলো কমাতে আমরা
বেশির ভাগ সময় পানিকেই বেছে নিই। তবে
গবেষণা বলছে, ঝাল কমানোর জন্য পানি খাওয়ার
অভ্যাসটি ঠিক নয়। বোল্ডস্কাই ওয়েবসাইটের
স্বাস্থ্য বিভাগে প্রকাশ হয়েছে এ-সংক্রান্ত একটি
প্রতিবেদন।
ঝাল খাবারের পর পানি খেলে দেহে কী হয়?
আগে বলি, ঝাল খাবার কেন ঝাল হয়? মূলত
কেপসেইকিন উপাদান থাকার কারণে এ ধরনের খাবার
ঝাল লাগে। ঝাল খাবারের মধ্যে থাকা উপাদানগুলো
সরাসরি মস্তিষ্কে ক্রিয়া করে, এতে মুখে ঝালভাব
অনুভূত হয়।
তাহলে পানি কী এই ঝাল কমায়? গবেষণায় বলা হয়,
রাসায়নিক উপাদান কেপসেইকিন হলো নন পোলার
মলিক্যুল (মেরুহীন অণু)। তবে পানির অণুর মেরু
আছে। পানি মুখের ঝালভাবকে প্রশমিত করে না।
কাজেই ঝাল কমাতে পানি পান করে আসলে
কোনো লাভ নেই। পানি বরং ঝালের অনুভূতি
মুখের অন্যান্য অংশে ছড়িয়ে দেয়। এই কারণে
ঝালের অনুভূতি আরো বেড়ে যায়। এই ঝালভাব
আমাদের পিপাসা আরো বাড়িয়ে দেয়।
তাহলে ঝাল থেকে মুক্তির উপায় কী? পানি ছাড়া
অন্য কোনো পানীয়, যেসব পানীয়ের অণুর
গঠন পানির মতো নয়, সেসব ব্যবহার করে এই ঝাল
অনুভূতি কমাতে পারেন, যেমন- দুধ। দুধের আণবিক
গঠন পানির মদো মেরুহীন নয়। এটি
ক্যাপসেইকিনের ঝাঁঝালো বিষয়টি নষ্ট করে দেয়।
তাই বিশেষজ্ঞরা বলেন, খাবারের পর বেশি ঝাল
লাগলে পানি পান না করাই ভালো, কারণ এতে ঝাল
অনুভূতি মুখের ভেতর আরো ছড়িয়ে যায়।

শেয়ার করুন

পাঠকের মতামত