আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

বিশ্বে সবচেয়ে আশাবাদী বাংলাদেশিরা

বিশ্বে সবচেয়ে আশাবাদী বাংলাদেশিরা

উইন-গ্যালাপের প্রতিবেদন

প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিতিশীলতা আর দৈনন্দিন জীবনের টানাপড়েন সত্ত্বেও বিশ্বের সবচেয়ে আশাবাদী বাংলাদেশের মানুষ।

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান উইন ও গ্যালাপ ইন্টারন্যাশনাল প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

বাংলাদেশের ৮১ শতাংশ মানুষের প্রত্যাশা, ২০১৬ সালে তাদের জীবনে সমৃদ্ধি আসবে। ৭ শতাংশ মানুষ এ বিষয়ে নৈরাশ্যবাদী। জরিপে অংশ নেয়া ১১ শতাংশ মানুষ মনে করছে, তাদের বর্তমান অবস্থার পরিবর্তন এ বছরে ঘটবে না। আর ২ শতাংশ মানুষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সব মিলিয়ে ৭৪ শতাংশ বাংলাদেশি চলতি বছর উন্নত ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী। তাদের এ আশাবাদ গ্যালাপের সূচকে বিশ্বের শীর্ষ ১০ আশাবাদী দেশের তালিকায় প্রথম স্থানটি নিশ্চিত করেছে।

তিনটি আলাদা সূচকের ভিত্তিতে বিশ্বের শীর্ষ ১০টি আশাবাদী ও শীর্ষ ১০টি নৈরাশ্যবাদী দেশের তালিকা করা হয়েছে। আশাবাদ, অর্থনৈতিক সম্ভাবনা ও সুখ এ তিন সূচক এক্ষেত্রে বিবেচনায় নেয়া হয়।

বিশ্বব্যাপী ৬৬,০৪০ জন মানুষের ওপর জরিপটি চালিয়েছে গ্যালাপ। অংশগ্রহণকারী প্রতিটি দেশের প্রায় ১০০০ নারী-পুরুষের সাক্ষাৎকার নিয়ে সংগ্রহ করা হয়েছে তথ্য। গত বছরের সেপ্টেম্বর-ডিসেম্বর সময়ে এ কার্যক্রম পরিচালিত হয়েছে। আর প্রাপ্ত এ তথ্য বিশ্লেষণ করে সম্প্রতি প্রতিবেদনটি প্রকাশ করেছে উইন-গ্যালাপ।

আশাবাদ সূচকে বাংলাদেশের পরের স্থানগুলোয় রয়েছে- যথাক্রমে চীন (৭০ শতাংশ), নাইজেরিয়া (৬৮ শতাংশ), ফিজি (৬১ শতাংশ), মরক্কো (৫৭ শতাংশ), সৌদি আরব (৫৬ শতাংশ), ভিয়েতনাম (৫৫ শতাংশ), আর্জেন্টিনা (৫৩ শতাংশ), ভারত (৪৭ শতাংশ) ও পাকিস্তান (৪২ শতাংশ)।

অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে আশাবাদী দেশের তালিকায়ও রয়েছে বাংলাদেশ। এ দেশের ৬০ শতাংশ মানুষ অর্থনৈতিকভাবে উন্নত ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী। এ তালিকায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।

তালিকায় ৬১ শতাংশ আশাবাদী মানুষ নিয়ে শীর্ষে রয়েছে নাইজেরিয়া। আর বাংলাদেশের পরের স্থানগুলোয় রয়েছে- যথাক্রমে চীন (৫৪ শতাংশ), ভিয়েতনাম (৫৩ শতাংশ), পাকিস্তান (৫০ শতাংশ), ভারত (৪৪ শতাংশ), মরক্কো (৪৪ শতাংশ), ফিজি (৩৯ শতাংশ), সৌদি আরব (৩২ শতাংশ) ও আর্জেন্টিনা (২৮ শতাংশ)।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, সুখী দেশের তালিকার শীর্ষে রয়েছে কলম্বিয়া (৮৫ শতাংশ)। এর পরের দুই স্থানে ফিজি (৮২ শতাংশ) ও সৌদি আরব (৮২ শতাংশ)। এ তালিকায় বাংলাদেশের ৬৬ শতাংশ মানুষ নিজেদের সুখী মনে করে।

এদিকে, প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে নৈরাশ্যবাদী দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে ইতালির নাম। দেশটির ৩৭ শতাংশ মানুষ এমন ধারণা পোষণ করছে।

এ তালিকায় ইতালির পরের স্থানগুলোয় রয়েছে- যথাক্রমে ইরাক (৩৫ শতাংশ), গ্রিস (২৮ শতাংশ), ফিলিস্তিন (২৭ শতাংশ), বসনিয়া ও হার্জেগোভিনা (২৩ শতাংশ), লেবানন (২০ শতাংশ), তিউনিসিয়া (১২ শতাংশ), আফগানিস্তান (১১ শতাংশ), বেলজিয়াম (১১ শতাংশ) ও মেক্সিকো (১১ শতাংশ)।

এছাড়া অর্থনৈতিকভাবে নৈরাশ্যবাদী দেশের তালিকার শীর্ষে রয়েছে গ্রিস। দেশটির ৬৫ শতাংশ মানুষ অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে হতাশ। অস্ট্রিয়া (৪৯ শতাংশ) ও ইতালি (৪৭ শতাংশ) রয়েছে এ তালিকার শীর্ষ তিনে।

বিশ্বের সবচেয়ে অসুখী দেশের তালিকার শীর্ষে রয়েছে ইরাকের নাম। এছাড়া তিউনিসিয়া, গ্রিস, আফগানিস্তান, ফিলিস্তিন, ঘানা, হংকং, বুলগেরিয়া, ডিআর কঙ্গো, ফ্রান্স ও ইতালি অসুখী দেশের শীর্ষ তালিকায় স্থান পেয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের ৬৬ শতাংশ মানুষ তাদের জীবন নিয়ে সুখী। তবে ২০১৪ সালের তুলনায় এটি কিছুটা কমেছে। ২০১৪ সালে ৭০ শতাংশ মানুষ জীবন নিয়ে সুখী ছিল। বর্তমানে বৈশ্বিক সুখী মানুষের হার ৫৬ শতাংশ।

বিশ্বের ৪৫ শতাংশ মানুষ তাদের অর্থনৈতিক অবস্থা নিয়ে আশাবাদী। ২২ শতাংশ মানুষ এ বিষয়ে নৈরাশ্যবাদী। আর ২৮ শতাংশ মানুষ মনে করছে, এ অবস্থা আগামীতেও একই থাকবে।

শেয়ার করুন

পাঠকের মতামত