আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ভাষার টানে কলকাতা থেকে ঢাকায় সাইকেল যাত্রা

ভাষার টানে কলকাতা থেকে ঢাকায় সাইকেল যাত্রা

বাংলাভাষাকে শ্রদ্ধা জানাতে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণার সোতপুর নাটাবর সুকান্ত পল্লী থেকে ঢাকায় এসেছেন প্রবীর রায় চৌধুরী (৪৫) নামে এক ভাষাপ্রেমী। ১১দিন সাইকেলে চেপে ১ ফেব্রুয়ারি যশোরে এসে পৌঁছান তিনি।

উত্তর চব্বিশ পরগণা জেলার সুকান্ত পল্লীর নাটাগড় গ্রামের বাসিন্দা প্রবীর রায় চৌধুরী।তার পিতার জন্মস্থান বাংলাদেশের কুমিল্লা জেলায়।দেশ ভাগের সময়ে পরিবারসহ পাড়ি জমান ভারতে।এ কারণে প্রবীর এপার বাংলা আর ওপার বাংলার মধ্যে কোনও পার্থক্য খুঁজে পান না। জীবনের দীর্ঘ ৪৫ বছর অপেক্ষার পরে এই প্রথম তিনি বাংলার মাটিতে পা দিতে পেরে আনন্দিত।

প্রবীর রায় চৌধুরী জানান, পৃথিবীতে একটি মাত্র দেশ আছে যারা ভাষার জন্য জীবন উৎসর্গ করেছে।সুতরাং আমি সেই সকল শহীদের শ্রদ্ধা জানাতে ভাষার মাসকে বেছে নিয়েছি।এর থেকে ভালো সময় আমার কাছে আর মনে হয়নি।

প্রবীর রায় চৌধুরীর দীর্ঘদিনের স্বপ্ন ছিলো বাংলাভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানো। সেই টানেই সাইকেলে চেপে ভারত থেকে বাংলাদেশে এসে পৌঁছান ১ ফেব্রুয়ারি। এর আগে প্রবীর রায় ২০০৩ সালে সাইকেলে চেপে ভারতবর্ষ ঘুরেছেন।

যশোর, মাগুরা, ফরিদপুর দিয়ে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট দিয়ে মানিকগঞ্জ হয়ে গত রোববার তিনি ঢাকায় এসে পৌছান।

শেয়ার করুন

পাঠকের মতামত