আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

২০২৪ এর জুলাই-আগস্টের বিপ্লবের কথা

২০২৪ এর জুলাই-আগস্টের বিপ্লবের কথা

অর্জিত সব জ্ঞান ব্যর্থ হয়ে যায় যদি না থাকে কাণ্ডজ্ঞান। তোমাদের ঘাটতি সেই জায়গাতে।
একবারও কি ভেবে দেখেছ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যোগ দেওয়া শতকরা ৯৫ জন বাঙালি স্বাধীনতার ঘোষণাপত্র পড়েনই নি? নিরক্ষর আনপড় কিষাণ-মজুর এবং তাদের সন্তানরা যুদ্ধে নেমেছিলেন নিজেকে বাঁচাতে, পিতা-মাতা, ভাইবোনকে বাঁচাতে। তারা জীবন থেকেই জেনেছিলেন পাকবাহিনী এবং তাদের দোসরদের পরাজিত না করতে পারলে নিজেদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই।
এবার ২০২৪ এর জুলাই-আগস্টের কথায় আসি। মানুষ রাস্তায় নেমেছিল দেশের বুকে জগদ্দল পাথরের মতো বসে থাকা হাসিনা-শাসনকে ছুঁড়ে ফেলে দিতে। কেননা দেশকে বাঁচাতে সেই রেজিমের পতন ঘটানোর কোনো বিকল্প তাদের সামনে ছিল না। এত অবিচার আর নিতে পারছিল না মানুষ। হাসিনার বুদ্ধিজীবী-সমর্থকরা প্রচার করেছিল তাকে হঠালে দেশ যাবে মৌলবাদীদের হাতে। মানুষ কানে তোলেনি সেকথা। তাদের ভাষ্য ছিল আগে হাসিনা হঠাও, তারপরে যা হয় তখন দেখা যাবে। তাদের অন্তত ৮০ ভাগ মানুষ শহীদ মিনারের ঘোষণাপত্র শোনেনি। হৃদয়ঙ্গম করা দূরের কথা।
হাসিনার পতন ঘটেছে। মানুষ ফিরে গেছে নিজের নিজের কাজে। প্রায় সকল রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন যোগ দিয়েছিল আন্দোলনে। তারাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে চলে গেছে নিজ নিজ দলীয় ব্যানারে।
এখন ২০ লাখ মানুষ আর পাবে না তোমাদের মিছিলে। ৩১শে ডিসেম্বর যে ২০ হাজার মানুষও পাওনি, তার কারণ খুঁজতে কাণ্ডজ্ঞান প্রয়োগ করতে হবে তোমাদের।
তোমরা অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হয়েছ তা নিয়ে কেউ আপত্তি করেনি। সংস্কারের কথা বলছ, করছ, তা নিয়েও কেউ আপত্তি জানায়নি।
কিন্তু তোমরা হাত দিয়ে ফেলেছ হাজার বছরে বাঙালির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের গোড়ায়। এই কাণ্ডজ্ঞান দেখাতে পারোনি যে স্বাধীনতা-পরবর্তী শেখ মুজিব বা পরবর্তী সকলের শাসনকাল দিয়ে মুক্তিযুদ্ধকে অর্থহীন প্রমাণ করা বা মুক্তিযুদ্ধের গুরুত্ব নির্ধারণ করার চেষ্টা তোমাদেরকে পাকবাহিনী এবং রাজাকার-আলবদর বাহিনীর সমতলে নামিয়ে আনবে। তোমরা ইনিয়ে-বিনিয়ে সেই ধারাতেই কথা বলছ। তোমাদের সাথে কোনো কোনো ছাগল একথাও ঘোষণা দিচ্ছে যে ১৬ই ডিসেম্বরকে সে বিজয় দিবস হিসাবে মানে না। চিরকালের ঘৃণিত জামায়াত-শিবিরের সাথে তোমাদের দহরম-মহরম মাখামাখি মানুষ ভালো চোখে দেখছে না। আশা করি তোমরা নিজেরাও জানো যে জামায়াত আগামী ১৫১ বছরেও সংসদ নির্বাচনে ১৫১টি আসনে জিতে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আসীন হতে পারবে না। যাদের সাথে নিয়ে চিরকালের গোলাম টেলিভিশনগুলোর টকশো ফাটিয়ে চলেছ, ইউটিউবে চেঁচিয়ে শোরগোল তোলার চেষ্টা করছ, এবি, বিসি, সিডি, জিজেড দল সবগুলো একসাথে নামলেও নির্বাচনে একটি আসনেও জিততে পারবে না।
মানুষ নেই তোমাদের সাথে। এই কথা মেনে নিলে তোমাদের কাণ্ডজ্ঞান ফিরে আসতে পারে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত