আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

সুইমস্যুটে ট্রাম্পের মুখ!

সুইমস্যুটে ট্রাম্পের মুখ!

খ্যাতি থাকলে তার বিড়ম্বনা তো থাকবেই। আর এই কথাটি বেশ ভালই বোঝেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় আসার পর থেকেই নিয়েছেন একাধিক বিতর্কিত সিদ্ধান্ত। এর জন্য সমালোচিতও হয়েছেন। কিন্তু তাতে মার্কিন প্রেসিডেন্টের জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। আর এই জনপ্রিয়তাই মার্কিন প্রেসিডেন্টকে ফেলল নয়া বিড়ম্বনায়। কেন? কারণ ক্যালিফোর্নিয়ার এক সংস্থার আনা নয়া সুইমস্যুট। যাতে ফুটে উঠেছে ডোনাল্ড ট্রাম্পের মুখমণ্ডল।

নিজের মুখের অভিব্যাক্তির জন্য বারবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন ট্রাম্প। তবে এবারে সেই সৌজন্যেই তাঁর ঠাঁই হল নতুন সুইমস্যুটে। মার্কিন প্রেসিডেন্টের আশ্চর্য হওয়ার অভিব্যাক্তিটিকেও তুলে ধরা হয়েছে গোটা পোশাক জুড়ে। কেন এমনটা করা হল? প্রশ্নের উত্তরে সংস্থার দাবি, নতুন এই পোশাকটিতে মহিলাদের সৌন্দর্য আরও ভালভাবে প্রকাশ পাবে। আর মার্কিন মুলুকের বাসিন্দারাও নাকি এমন পোশাক সমুদ্রসৈকতে দেখতে বেশ পছন্দ করবেন। তবে নিন্দুকদের মতে, কেবলমাত্র সস্তার প্রচারের তাগিদের মার্কিন প্রেসিডেন্টের ছবি এভাবে সুইমস্যুটে তুলে ধরা হয়েছে।

মার্কিন মুলুকে ট্রাম্প ম্যানিয়ার এমন নমুনা আগেও দেখা গিয়েছে। তাও আবার রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই। সে সময় টয়লেট পেপারে ছাপা হয়েছিল ট্রাম্পের মুখের নানারকম ভঙ্গি। অনলাইনে বিক্রিও হয়েছিল সেই পণ্য। শোনা গিয়েছিল, ট্রাম্পের অধিকাংশ নিন্দুকরাই কিনেছিলেন সেই অভিনব টয়লেট পেপার। এবার পালা এই ‘শকড ট্রাম্প’ সুইমস্যুটের। প্রেসিডেন্টকে নিজের অঙ্গে জড়িয়ে রাখতে বহু মার্কিন ক্রেতারাই এই বিশেষ সাঁতারের পোশাকটি কিনবেন, সেই আশাই করছে সংস্থাটি। সেই কারণেই দাম ধার্য করা হয়েছে ৪৯.৯৫ ডলার।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত