আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

‘দাদিদের’ সুন্দরী প্রতিযোগিতা!

‘দাদিদের’ সুন্দরী প্রতিযোগিতা!

সুন্দরী প্রতিযোগিতার কথা শুনলেই একদল সুন্দরী তরুণীর ছবিই মনের মধ্যে ভেসে ওঠে। কিন্তু যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটিতে গত বৃহস্পতিবার হয়ে গেল এক ভিন্নধর্মী সুন্দরী প্রতিযোগিতা। এ সুন্দরী প্রতিযোগিতাটি ছিল নানি-দাদিদের বয়সীদের নিয়ে। রীতিমতো জমকালো পোশাকে সুসজ্জিত হয়ে নানি-দাদিরা অংশ নেন মিস সিনিয়র আমেরিকা ২০১৭-তে।

যে বয়সটাকে প্রথাগতভাবে মনে হয় অসুখ-বিসুখে বিছানায় পড়ে থাকা কিংবা হুইল চেয়ারে চলাফেরার, সেই বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে তারা তাদের সৌন্দর্য ও ব্যক্তিত্বের ঝলক দেখালেন। এ খবর দিয়েছে এএফপি ।

এ বছরের মিস সিনিয়র আমেরিকার খেতাব জিতে নেন ৭৩ বছর বয়স্ক নিউ জার্সির ক্যারোলিন স্লেড হার্ডেন। উচ্ছ্বসিত হার্ডেন বলেন, এ বয়স হচ্ছে মার্জিত সৌন্দর্যের। এটি কেবল শুরু, শেষ না। দুই সন্তানের এ জননীর তিনজন পৌত্র ও একজন প্রপৌত্র রয়েছে। তিনি বলেন, সৌন্দর্য প্রদর্শনী বলতে লোকে মনে করে শারীরিক সৌন্দর্য। তবে এটি আসলে ‘ভেতর থেকে আসা সৌন্দর্য’।

প্রতিদিন সকালে নিয়ম করে শরীরচর্চা করেন। সৌন্দর্যের রহস্য সম্পর্কে হার্ডেন বলেন, ৭০ বছর বয়েসেও কি করে সুন্দর থাকা যায় এর কোনো জাদুকরি উত্তর নেই। তিনি বলেন, ‘খোদার কাছে প্রার্থনা করুন আর স্বাস্থ্যকর খাবার খান।’ তিনি বলেন, ‘লোকে বলে, আমি দেখতে সিনড্রেলার মতো। তবে কখনই মনে হয় না, আমি ততটা সুন্দর।’ মিস সিনিয়র আমেরিকা প্রতিযোগিতায় ৯০ ছাড়ানো কিছু নারীও অংশ নেন।

এ প্রতিযোগীদের অনেকেই ক্যান্সার, তালাক প্রাপ্ত ও বৈধব্যের মতো যন্ত্রণার মধ্য দিয়েও গেছেন। প্রতিযোগিতার দিন তারা নানা ধরনের নাচ-গান আর হাঁটাচলার প্রদর্শনী দেখিয়ে প্রমাণ করেন এগুলো করার জন্য বেশি বয়স কোনো ব্যাপার নয়।

এলএবাংলাটাইমস/টি/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত