আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

নিশ্চিত মৃত্যু জেনেও প্রেমিকাকে বিয়ে, অতঃপর…

নিশ্চিত মৃত্যু জেনেও প্রেমিকাকে বিয়ে, অতঃপর…

সাদা গাউন গায়ে জড়িয়ে অক্সিজেন মাস্ক লাগিয়ে হাসপাতালের বেডে শুয়েছিলেন ক্যানসার আক্রান্ত কনে। হাসপাতালেই উপস্থিত হন বর, দুই পরিবারের আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবরা। কনের হাতে আংটি পরালেন বর। বরের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলেন, আই ডু।

বিয়ে সম্পন্ন হবার সঙ্গে সঙ্গে অক্সিজেন মাস্ক লাগানো অবস্থাতেই দুহাত তুলে উচ্ছ্বাস প্রকাশ করেন কনে। কিছুক্ষণ পরই কনের শরীর আরো খারাপ হতে শুরু করে। শেষমেশ বিয়ের ঠিক ১৮ ঘণ্টা পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন নববধূ।

প্রেমিকা হিথার মোসহেরের নিশ্চিত মৃত্যু জেনেও হাসপাতালে বিয়ে করেন ডেভিড মোসহের। গত বছরের ২২ ডিসেম্বর ঘটে যাওয়া এই অভূতপূর্ব ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের হার্টফোর্ড শহরের ফ্যান্সি হাসপাতাল ও মেডিকেল সেন্টারের চিকিৎসক ও কর্মীরা। হিথার বেঁচে নেই কিন্তু তার বিয়ের ছবি ভাইরাল হয়ে ঘুরছে নেট দুনিয়ায়।

২০১৫ সালে হিথারের সঙ্গে প্রথম দেখা হয়েছিল ডেভিডের। প্রথম দর্শনেই প্রেম। দিনে দিনে প্রেমেরে সম্পর্ক আরো গভীর হয়। যেদিন হিথারকে বিয়ের প্রস্তাব দেয়ার পরিকল্পনা করেন ডেভিড, ঠিক সেদিনই জানা যায় হিথার স্তন ক্যানসারে আক্রান্ত। তবু বিয়ের প্রস্তাব দেন ডেভিড।

প্রেমিকার এই কঠিন অবস্থায় তার পাশে থাকতে চান ডেভিড। তার শেষ সময়টাকে আনন্দে ভরিয়ে দিতে চান তিনি। প্রথমে তারা ঠিক করেন ডিসেম্বরের ৩০ তারিখ বিয়ে করবেন। কিন্তু হিথারের শারীরিক পরিস্থিতি দ্রুতই খারাপ হচ্ছিল। চিকিৎসকরা জানান, হিথারের হাতে খুব বেশি সময় নেই। তাই হাসপাতালেই ২২ ডিসেম্বর বিয়ের আয়োজন করা হয়।

ডেভিড বলেন, আমি তাকে তীব্র যন্ত্রণায় ছটফট করতে দেখেছি। কিন্তু বিয়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকার আশা ছাড়েনি হিথার। তার মতো কেউ কখনো ভালবাসতে পারবে না আমায়। যেখানে বিয়ের শপথ নিয়ে একসঙ্গে থাকার কথা ছিল আমাদের, সেখানে আমি আমার স্ত্রীকে চিরদিনের বিদায় জানালাম।


 এলএবাংলাটাইমস/টি/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত