আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

অ্যাপল ম্যান!

অ্যাপল ম্যান!

একটা-দুটো নয়; শরীরের সঙ্গে ৯৪টি আইফোন বেঁধে চোরাচালানের সময় চীনের সীমান্ত এলাকায় গ্রেপ্তার হয়েছেন হংকংয়ের এক নাগরিক। শরীরের সঙ্গে বর্মের মতো করে আইফোনগুলো টেপ দিয়ে লাগানো ছিল। অদ্ভুত এ পদ্ধতিতে আইফোন পাচারের ঘটনাটা জানাজানি হলে এবং ওই চোরাচালানকারীর ছবি প্রকাশ পেলে তা ইন্টারনেট জগতে সাড়া ফেলে। এক খবরে এএফপি এ তথ্য জানিয়েছে। পোশাকের নিচে শরীরের সঙ্গে ৯৪টি আইফোন বর্মের মতো করে বেঁধে রাখার ছবি প্রকাশ হওয়ার পর অনেকেই তাঁকে কমিক সুপারহিরো ‘আয়রন ম্যান’ হিসেবে আখ্যা দিয়েছেন। চীনে টুইটারের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ওয়েবুতে ইতিমধ্যে তাঁকে ‘অ্যাপল ম্যান’, ‘আয়রন ম্যান’সহ নানা নামে ডাকছেন ইন্টারনেট ব্যবহারকারীরা। পিপল ডেইলির এক খবরে বলা হয়, চীনের শেনঝেন শহরে ১২ জানুয়ারি ঘটনাটি ঘটে। ওই চোরাচালানকারী হংকং থেকে চীনে আসার চেষ্টা করছিলেন। যথেষ্ট সতর্ক হয়ে শরীরের সঙ্গে পেঁচিয়ে আইফোনগুলো বেঁধে রাখা হলেও মেটাল ডিটেক্টর সংযুক্ত গেট দিয়ে ওই ব্যক্তি যখন পার হতে যাচ্ছিলেন, ঠিক তখনই বেরসিক গেটের অ্যালার্ম সিস্টেম বিকট শব্দ করে ওঠে! চীনে আইফোন প্রচুর জনপ্রিয় হলেও তা যথেষ্ট দামি। যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাপল তাদের আইফোনগুলো চীনের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তৈরি করিয়ে নেয়। চীনের নাগরিকদের আইফোন কিনতে হলে বিভিন্ন টেলিকম অপারেটরের সঙ্গে দীর্ঘ মেয়াদের চুক্তিতে যেতে হয়। তাই দেশটিতে আইফোন চোরাচালানকারীদের দৌরাত্ম্য রয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত