আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

টয়লেটের ছবি না দিলে বেতন বন্ধ!

টয়লেটের ছবি না দিলে বেতন বন্ধ!

সম্প্রতি বাড়ির টয়লেটের ওপর কাঠের চেয়ারে বসা ভগতী প্রসাদের ছবি ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তার ছবির সঙ্গে বিস্তারিত কিছু বিবরণ, যার মধ্যে আধার কার্ড ও ফোন নম্বর দেওয়া রয়েছে। ভগতী প্রসাদ হচ্ছেন উত্তর প্রদেশের সিতাপুরের একটি সরকারি স্কুলের অধ্যক্ষ।আর এই ছবি হচ্ছে তার বাড়িতে যে টয়লেট রয়েছে তার প্রমাণপত্র।

কয়েক দিন আগে সিতাপুর জেলা ম্যাজিস্ট্রেট শীতল বার্মা তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, অধস্তন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাসায় টয়লেট আছে কিনা তার প্রমাণ দাখিল করতে হবে। এজন্য তারা যেন বাসার টয়লেটের ছবি জেলা পঞ্চায়েত রাজ অফিসে পাঠায়।

তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সোয়াচ ভারত অভিযান কর্মসূচির অংশ হিসেবে আগামী ২ অক্টোবরের মধ্যে দেশের সব গ্রামে উন্মুক্ত স্থানে মলত্যাগ বন্ধ করতে হবে। তাই প্রত্যেক বাড়িতে টয়লেট থাকা বাধ্যতামূলক।

তার নির্দেশনা অনুযায়ী, প্রত্যেক সরকারি কর্মচারীর বাসায় টয়লেট থাকতে হবে। আর যদি না থাকে তাহলে তাদের বেতন বন্ধ করে দেওয়া হবে।

জারি করা নির্দেশনায় তিনি বলেছেন, ‘আগামী ২৭ মে’র মধ্যে ছবি জমা দেওয়া না হলে বেতন বন্ধ করে দেওয়া হবে।’

 এলএবাংলাটাইমস/টি/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত