আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

মিষ্টি আলু শীতে খাবেন যেসব কারণে

মিষ্টি আলু শীতে খাবেন যেসব কারণে

শীতের শাকসবজির ভিড়ে বাজারে এখন পাওয়া যাচ্ছে মিষ্টি আলু। এটি এমন একটি খাবার যা সকালের নাশতায়, দুপুরে কিংবা বিকালেও খাওয়া যায়। মিষ্টি আলু শুধু খেতেই শুধু সুস্বাদু নয়, এর উপকারিতাও অনেক।

বিশেষজ্ঞদের মতে, শীতের সময় কাশি-সর্দি-জ্বরসহ নানা ধরনের অসুখ-বিসুখ লেগেই থাকে। তাই এই সময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা খুবই জরুরি। এছাড়াও, এই মৌসুমে শরীরে উষ্ণতা প্রয়োজন হওয়ায় সবাই গরম পোশাক পরেন এবং গরম পানীয়ও গ্রহণ করেন। অনেকেই হয়তো জানেন না, মিষ্টি আলু বা রাঙা আলু শীতকালে শরীরকে কেবল উষ্ণতাই দেয় না, নানা রোগের হাত থেকে বাঁচায়।

স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ওয়বএমডি'র এক প্রতিবেদনে বলা হয়েছে, দিনে যে পরিমাণ ভিটামিন এ প্রয়োজন তার প্রায় ৪০০ শতাংশ পূরণ করে মিষ্টির আলু। মিষ্টি আলু খেলে চোখ সুস্থ থাকে। সেই সঙ্গে শরীর জীবাণুর বিরুদ্ধে লড়াই করার শক্তি পায়। মিষ্টি আলু প্রজনন ব্যবস্থা, হৃৎপিণ্ড এবং কিডনির মতো অঙ্গগুলির জন্যও ভালো।

মিষ্টি আলুতে ভিটামিন বি, ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পাটাসিয়াম, থায়োমিন, জিঙ্ক রয়েছে।

পুষ্টিগুণে সমৃদ্ধ মিষ্টি আলুকে 'সুপারফুড' বলা হয়। গবেষণা দেখা গেছে, মিষ্টি আলু খেলে শরীরের নানা উপকার হয়। যেমন-

ক্যান্সার প্রতিরোধে : মিষ্টি আলুতে থাকা ক্যারোটিনয়েড ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে। বেগুনি মিষ্টি আলুতে অ্যান্থোসায়ানিন নামক এক ধরনের প্রাকৃতিক যৌগ বেশি থাকে। এ উপাদানটি শরীরে কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার ঝুঁকি কমিয়ে দিতে পারে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে : মিষ্টি আলুতে থাকা নানা যৌগ রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে। সিদ্ধ করা মিষ্টি আলুতে গ্লাইসেমিক ইনডেক্স কম থাকে, যার অর্থ হলো এই খাবারটি অন্য খাবারের মতো রক্তে শর্করা বাড়াবে না।

হৃদরোগ প্রতিরোধে : গবেষণায় দেখা গেছে,মিষ্টি আলু শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে পারে। এর ফলে মিষ্টি আলু খেলে হৃদরোগের ঝুঁকি কমে।

ম্যাকুলার ডিজেনারেশন: মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে বিটা-ক্যারোটিন এবং ভিটামিন এ থাকায় ম্যাকুলার ডিজেনারেশনের মতো চোখের রোগ হওয়ার ঝুঁকি কমিয়ে দিতে পারে, যা দৃষ্টিশক্তি হ্রাসের সবচেয়ে সাধারণ কারণ।

স্থূলতা কমায় : মিষ্টি আলু আপনার শরীরের প্রদাহ কমাতে সাহায্য করতে পারে এবং চর্বি কোষগুলোর বৃদ্ধি প্রতিরোধ করে। যার ফলে এই খাবারটি ওজন কমাতে সাহায্য করতে পারে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত