আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

নিউইয়র্ক স্টেট সিনেটে ধমীয় পোশাক ব্যবহারের বিল পাশ

নিউইয়র্ক স্টেট সিনেটে ধমীয় পোশাক ব্যবহারের বিল পাশ

বিল পাশের পর পার্লামেন্ট ভবনের বারান্দায় সংশ্লিষ্টদের উল্লাস

হিজাব, টুপি, টারবান, পায়জামা-পাঞ্জাবি আইনসিদ্ধ হলো নিউইয়র্ক অঙ্গরাজ্যের কর্মস্থলে। ৯ এপ্রিল মঙ্গলবার এমন একটি বিল সর্বসম্মতভাবে পাশ হলো নিউইয়র্ক স্টেট সিনেটে। উপস্থিত ৬০ সিনেটরের সকলেই ভোট দেন এ বিলে (এস৪০৩৭)। উল্লেখ্য, গত মাসে অনুরূপ একটি বিল পাশ হয়েছে স্টেট এ্যাসেম্বলীতে। সেটি উত্থাপন করেছিলেন জ্যামাইকা নির্বাচনী এলাকার এ্যাসেম্বলীম্যান ডেভিড ওয়েপ্রিন। আর সিনেটে উত্থাপন করেন একই এলাকার স্টেট সিনেটর জন ল্যু। উভয় বিল যাবে স্টেট গভর্ণরের স্বাক্ষরের জন্যে। তিনি স্বাক্ষর করলেই তা আইনে পরিণত হবে। আরো উল্লেখ্য, এমন একটি বিল সর্বপ্রথম স্টেট পার্লামেন্টে উঠেছিল ২০১১ সালে। কিন্তু রিপাবলিকানদের আপত্তির জন্যে তা কখনোই স্টেট সিনেটে পাশ হতে পারেনি। গত বছরের মধ্যবর্তী নির্বাচনে নিউইয়র্ক স্টেট পার্লামেন্টের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পায় ডেমক্র্যাটরা।
স্টেট সিনেট লবিতে এই বিল নিয়ে ভোটাভুটির সময় ছিলেন বিপুলসংখ্যক বাংলাদেশী। তারা দেন-দরবারের মধ্য দিয়েই তা পাশ করাতে সক্ষম হন বলে এ সংবাদদাতাকে জানালেন কমিউনিটি লিডার মাজেদা এ উদ্দিন। কর্মস্থলে ধর্মীয় পোশাকের অবাধ ব্যবহারের রীতি চালুর জন্যে এমন বিধির পক্ষে দীর্ঘদিন থেকে সোচ্চার স্যাফেস্ট ( সাইথ এশিয়ান ফান্ড ফর এডুকেশন, স্কলারশিপ এ্যান্ড ট্রেনিং) এর প্রতিষ্ঠাতা ও সিইও মাজেদা উদ্দিন নিউইয়র্ক রাজ্যের রাজধানী আলবেনী থেকে এ সংবাদদাতাকে আরো জানান, ৯/১১ এর সন্ত্রাসী হামলার পর ধর্মীয় পোশাকের কারণে আমরা নানাভাবে নিগৃহিত হয়েছি। কর্মস্থলেই শুধু নয়, চলতি পথেও নানা ঘটনা ঘটেছে। অনেকের প্রাণ গেছে। এই বিল আইনে পরিণত হলে ধর্মীয় বিদ্বেষমূলক হামলার ঘটনা কমবে বলে আশা করা হচ্ছে।
এমন একটি বিধির জন্যে সোচ্চার থাকা অপর সংগঠনের মধ্যে ছিল বাংলাদেশী আমেরিকান এডভোকেসী গ্রুপ। এই গ্রুপের নেতা জয়নাল আবেদীনের নেতৃত্বে অনেকেই ছিলেন পার্লামেন্ট ভবনে। বিল পাশের পর সকলেই পরম করুণাময়ের শোকরিয়া আদায় করেন।
স্টেট সিনেটর জন ল্যু বলেছেন, কর্মস্থলে পোশাকের কারণে বিমাতাসুলভ আচরণের ঘটনাকে কখনোই মেনে নেয়া উচিত নয়। যে দেশের সংবিধান ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকলের অধিকার সংহত করেছে, সেই যুক্তরাষ্ট্রের নাগরিকেরা ধর্মীয় কারণে হেনস্থা হবেন-এটি কল্পনারও অতীত। তবুও কিছু লোক ও গোষ্ঠির কারণে এতদিন নিউইয়র্কেও ঘটেছে অনেক ঘটনা। আর নয়। এখন সকলকেই অবাধে সবকিছু ব্যবহারের অধিকার নিশ্চিত হলো।
জ্যাকসন হাইটস এলাকার সিনেটর জেসিকা র‌্যামোজ বলেন, আমরা কারা, কী পরছি, কীভাবে ধর্ম-কর্ম করছি, তা অন্যের বিদ্বেষের কারণ হতে পারে না। আর এসব কখনোই বিমাতাসূলভ আচরণের কারণ হতে পারে না। এই বিল সর্বসম্মতভাবে পাশের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের আন্তরিক আগ্রহের ব্যাপরটেও স্পষ্ট হলো।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত