আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

পাপুয়া নিউ গিনিতে উপজাতি সংঘাতে নিহত ২৪

পাপুয়া নিউ গিনিতে উপজাতি সংঘাতে নিহত ২৪

পাপুয়া নিউ গিনিতে উপজাতিদের সংঘাতে অন্তত ২৪ জন নিহত হয়েছে। এদের  মধ্যে অধিকাংশই নারী ও শিশু। গত রোব ও সোমবার দেশটির হেলা প্রদেশের তারি-পোরি জেলায় এ ঘটনা ঘটেছে।

গত কয়েক বছরের মধ্যে এটিকে পাপুয়া নিউ গিনির সবচেয়ে ভয়াবহ উপজাতিগত সহিংসতা বলা হচ্চে। প্রধানমন্ত্রী জেমস মারাপে হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়ে বলেছেন, ‘এটা আমার জীবনের সবচেয়ে দুঃখের দিনগুলোর একটি।’

কী কারণে এই হামলা চালানো হয়েছে তা এখনো জানা যায় নি। তবে গত ২০ বছরেরও বেশি সময় ধরে পাপুয়া নিউ গিনিতে গোষ্ঠীগত কারণে উপজাতিদের মধ্যে সংঘাত চলে আসছে।

স্থানীয় বার্তা সংস্থা ইএমটিভি জানিয়েছে, রোববার মুনিমা গ্রামের চার পুরুষ ও তিন নারীকে হত্যা করা হয়। সোমবার কারিদা গ্রামের ১৬ নারী ও শিশুকে হত্যা করা হয়। এদের মধ্যে দুজন সন্তানসম্ভবা ছিলেন।

কারিদা উপ-স্বাস্থ্যকেন্দ্রের ফিলিপ পিমুয়া হামলার সময় ওই গ্রামে ছিলেন।

তিনি বলেন, ‘আমি সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে চুলা জ্বালাতে গিয়েছিলাম। ওই সময় আমি গুলির শব্দ শুনতে পাই এবং দেখতে পাই কয়েকটি বাড়ি আগুনে জ্বলছে। আমি বুঝতে পারলাম,শত্রুরা ইতোমধ্যে গ্রামে প্রবেশ করেছে।  আমি দ্রুত দৌঁড়ে একটি ঝোপের ভেতরে লুকিয়ে পড়ি। সকাল ৯টা-১০টার দিকে সেখান থেকে ফিরে আসি এবং খন্ডবিখন্ড মৃতদেহ ও পুড়ে যাওয়া বাড়িঘর দেখতে পাই।’


শেয়ার করুন

পাঠকের মতামত