আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

বিদেশ থেকে উইঘুর মুসলমানদের ধরে আনছে চীন

বিদেশ থেকে উইঘুর মুসলমানদের ধরে আনছে চীন


বিদেশ থেকেও উইঘুর মুসলমানদের ফিরিয়ে এনে বন্দিশিবিরে আটক রাখছে চীন। মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে।

চীনের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল শিনজিয়াং থেকে ইলিয়াসিজিয়াং রেহমান ও  তার স্ত্রী মারিনিশা আবুদুয়ানি মিশরে পড়াশোনা করতে গিয়েছিলেন। দুই বছর আগে এই দম্পতি তাদের ঘরে দ্বিতীয় সন্তান আসার প্রহর গুনছিলেন।

২০১৭ সালের জুলাইতে মিশরীয় কর্তৃপক্ষ সেদেশে বসবাসরত শত শত উইঘুর মুসলমানদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান শুরু করে। এদেরকে আটকের পর চীনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। শিনজিয়াংয়ে বন্দিশিবিরে চীন লাখ লাখ উইঘুর মুলসমানকে আটকে রেখে নির্যাতন করছে বলে আন্তর্জাতিক সংস্থাগুলো বিভিন্ন সময় অভিযোগ করেছে। চীন অবশ্য দাবি করেছে, বন্দি নয় বরং, সন্ত্রাসবাদের মূলোৎপাটনের জন্য এখানে তারা উইঘুরদের ‘পুনঃশিক্ষা’ বা ‘কারিগরি শিক্ষা’ দিচ্ছে।

ইলিয়াসিজিয়াং ও মারিনিশা মিশর থেকে পালানোর চেষ্টা করছিলেন। তবে স্ত্রীকে নিয়ে ইলিয়াসিজিয়াংয়ের আর পালানো হয়নি। এর আগেই নিখোঁজ হন তিনি।

ইলিয়াসিজিয়াং যেদিন নিখোঁজ হন সেদিন প্রায় ২০০ শিক্ষার্থীকে আটক করা হয়। এদের মধ্যে ১৬ জনকে চীনে ফেরত পাঠানো হয়।

ইলিয়াসিজিয়াং নিখোঁজ হওয়ার পরপরই স্ত্রী মারিনিশা একটি কন্যা সন্তান প্রসব করেন। প্রায় দুই বছর ধরে স্বামীকে খুঁজছেন মারিনিশা। কোনো সন্ধান মেলেনি ইলিয়াসিজিয়াংয়ের। তবে মারিনিশার আশা একদিন তার স্বামী ফিরে আসবে, মিলন হবে পুরো পরিবারের।

মারিনিশা বলেন, ‘আমাদের সন্তানদের তাদের বাবাকে প্রয়োজন। স্বামীর সঙ্গে পুর্নমিলনের আগ পর্যন্ত আমি কখনোই আশা ছাড়ব না’।

শেয়ার করুন

পাঠকের মতামত