আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

সান ভ্যালিতে সড়ক দুর্ঘটনায় ৭০ বছর বয়সী ব্যক্তি নিহত, দুই LAPD অফিসার আহত

সান ভ্যালিতে সড়ক দুর্ঘটনায় ৭০ বছর বয়সী ব্যক্তি নিহত, দুই LAPD অফিসার আহত

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের সান ভ্যালি এলাকায় একটি মারাত্মক সড়ক দুর্ঘটনায় ৭০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন এবং লস এঞ্জেলেস পুলিশ বিভাগের (LAPD) দুই অফিসার আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় দুপুর ১:৫৭ মিনিটে, স্যাটিকয় স্ট্রিট ও ক্লিওন অ্যাভিনিউয়ের সংযোগস্থলে। LAPD জানিয়েছে, অফিসাররা একটি গার্হস্থ্য সহিংসতা সংক্রান্ত রেসট্রেইনিং অর্ডার কলের জবাব দিতে যাচ্ছিলেন এবং তারা 'কোড ৩' মোডে ছিলেন — অর্থাৎ, পুলিশ গাড়ির আলো ও সাইরেন চালু ছিল।

LAPD-এর গোয়েন্দা মেগান অ্যাগুইলার জানান, "একটি ধূসর রঙের হোন্ডা গাড়ি পুলিশের গাড়ির সামনে বাঁদিকে মোড় নিতে গিয়েছিল। পুলিশ গাড়িটি ওই গাড়িটির ড্রাইভার সাইডে সজোরে ধাক্কা মারে।"

ফায়ার সার্ভিস কর্মীরা ৭০ বছর বয়সী চালককে গাড়ি থেকে বের করে আনার চেষ্টা করেন, যিনি দুর্ঘটনার পর গাড়ির মধ্যে আটকে ছিলেন। তাঁকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

অন্যদিকে, গাড়িতে থাকা দুই পুলিশ অফিসার — যাদের বয়স ২৪ বছর — তারা তত্ক্ষণাত্‍ হাসপাতালে নেওয়া হয়। তবে তাদের আঘাত গুরুতর নয় বলে জানানো হয়েছে।

ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, LAPD এর গাড়ির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং এয়ারব্যাগ খুলে গেছে। নিহত ব্যক্তির ধূসর সেডান গাড়িটিও সামনের দিক থেকে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।

পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট প্যাট্রোল ইউনিটে একটি ড্যাশবোর্ড ক্যামেরা লাগানো ছিল এবং কোড ৩ মোড চালু হওয়ার সাথে সাথে তা রেকর্ডিং শুরু করে। এই ফুটেজ তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে বলে জানিয়েছে LAPD।

দুর্ঘটনার তদন্ত এখনো চলমান। পুলিশ প্রশাসন দুর্ঘটনার পূর্ণ বিবরণ সংগ্রহ করছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত