আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

শিগ‌গিরই করোনা নির্মূল হবে: ক্যালিফোর্নিয়ার পদার্থ বিজ্ঞানী

শিগ‌গিরই করোনা নির্মূল হবে: ক্যালিফোর্নিয়ার পদার্থ বিজ্ঞানী


করোনাভাইরাস বিশ্বজুড়ে এখন এক আতঙ্কের নাম। পৃ‌থিবীর মানুষের মনে এখন একটাই জিজ্ঞাসা কবে ‌আবিষ্কার হবে এর ভ্যা‌কসিন? গবেষণাগারে চলছে সেই চেষ্টা। য‌দিও আশাবাদী হওয়ার মতো সুখবর এখনও চি‌কিৎসা‌বিজ্ঞানীরা দিতে পারেননি। তবে, আশার বাণী শুনিয়েছেন, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের জৈব পদার্থবিদ মাইকেল লে‌ভিট।

২০১৩ সালে রসায়নে নোবেল পুরস্কার পাওয়া এই গবেষক বলেন, ‘আমাদের এখন সবার আগে ভীতি দূর করতে হবে। ধ‌রে নি‌তে হ‌বে সব ঠিকঠাক হয়ে যাবে। এবং তা খুব দ্রুতই’।

লস এঞ্জেলেস টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে লেভিট জানান, মহাবিপর্যয়ের যে ধরনের সতর্কবার্তা দেওয়া হচ্ছে, তথ্য তা সমর্থন করে না। সংখ্যা এখনো গোলমেলে, তবে ধীরে ধীরে আক্রান্তের হার কমার প্রমাণ রয়েছে।

সামাজিক দূরত্ব সৃষ্টি ও ভ্যাকসিন দেওয়া করোনাভাইরাসের বিস্তার রোধের জন্য গুরুত্বপূর্ণ হলেও তা কঠিন বলে মন্তব্য করেন তিনি।

এর আগে, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে তিনি পূর্বাভাস দেন, চীনে ৮০ হাজার আক্রান্ত হবে এবং ৩ হাজার ২৫০ জনের মতো মারা যেতে পারে। চীনে ৮১ হাজার ২১৮ জন আক্রান্ত হলেও মারা গেছেন ৩ হাজার ২৮১ জন। গেল বৃহস্পতিবার থেকে সেখানে নতুন করে আর কেউ আক্রান্ত হয়নি।

এখন পর্যন্ত বিশ্বের ১৯৬টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে মহামারি করোনাভাইরাস। বিশ্বব্যাপী কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা ২০ হাজার ৮২২ জন ছাড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৫৯ হাজার ৭৯৩ জন। তার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ১৩ হাজার ৭৭৬ জন।

শেয়ার করুন

পাঠকের মতামত