আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

করোনায় স্পেনে মৃতের সংখ্যা ছাড়ালো ১০ হাজার

করোনায় স্পেনে মৃতের সংখ্যা ছাড়ালো ১০ হাজার

স্পেনে করোনা ভাইরাস সংক্রমণে মৃতকে দাফন করা হচ্ছে - ছবি : সংগৃহীত

করোনা ভাইরাস সংক্রমণে (কোভিড-১৯) ২৪ ঘণ্টায় ৯৫০ জনের মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে ইউরোপের দেশ স্পেনে। এর মধ্য দিয়ে ভাইরাস সংক্রমণে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৩ জনে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইতালির পর স্পেনই প্রথম দেশ, যাদের ভাইরাস সংক্রমণে মৃত্যুর সংখ্যা ১০ হাজার পার হয়েছে।

সংবাদে জানানো হয়, ভাইরাস সংক্রমণে দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে ৮ হাজার ১শ ২জন আক্রান্ত হয়েছেন। এর মধ্য দিয়ে স্পেনে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্য দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ২শ ৩৮জনে।

৩১ জানুয়ারি স্পেনে প্রথম করোনা ভাইরাস সংক্রমণের পর দেশটিতে বৃহস্পতিবার পর্যন্ত সুস্থ হয়েছেন ২৬ হাজার ৭৭৩ জন।

২০১৯ সালের নভেম্বরে চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উহানে প্রথম করোনা ভাইরাস সংক্রমণ দেখা যায়। বৃহস্পতিবার পর্যন্ত ২০৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ ভাইরাসে মোট ৯ লাখ ৫০ হাজার ৭১৩ জন আক্রান্ত হয়েছেন। পাশাপাশি ভাইরাস সংক্রমণে ৪৮ হাজার ৩১১জন মারা গেছেন।


এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত