আপডেট :

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

দক্ষিণ লস এঞ্জেলেসে গুলিবর্ষণে আহত ৫ জন

দক্ষিণ লস এঞ্জেলেসে গুলিবর্ষণে আহত ৫ জন

ছবিঃ এলএবাংলাটাইমস

দক্ষিণ লস এঞ্জেলেসের ভারমন্ট নলস এলাকায় মঙ্গলবার বিকেলে গুলিবর্ষণের ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

লস এঞ্জেলেস পুলিশ জানায়, স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের কিছু পর সাউথ ফিগুরোয়া স্ট্রিট ও ম্যানচেস্টার এভিনিউয়ের এক শপিং প্লাজায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে একজনকে আশঙ্কাজনক অবস্থায় পাওয়া যায়, দুজন গুরুতর আহত হন, আরেকজন সামান্য আঘাত পান। পঞ্চম আহত ব্যক্তি নিজে হাসপাতালে ভর্তি হন, তবে তার অবস্থা এখনও নিশ্চিত করা যায়নি।

পুলিশ জানায়, আহতদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী, যাদের বয়স ১৯ থেকে ৩৫ বছরের মধ্যে। ধারণা করা হচ্ছে, একাধিক হামলাকারী গুলি চালানোর পর পালিয়ে যায়। তবে কোনো সন্দেহভাজনের বর্ণনা পাওয়া যায়নি এবং এখনো হামলার কারণ স্পষ্ট নয়।

সাক্ষীরা জানিয়েছেন, তারা স্বয়ংক্রিয় অস্ত্রের মতো শব্দ শুনেছেন এবং একটি মার্কেটের সামনের পার্কিং লটে পাঁচজনকে পড়ে থাকতে দেখেছেন।

প্রাথমিকভাবে পুলিশ একজন নিহত হয়েছেন বলে জানালেও পরে তা সংশোধন করে জানায়, কেউ মারা যাননি।

লস এঞ্জেলেস পুলিশ প্রধান জিম ম্যাকডোনেল জানান, “আমরা প্রতিশোধমূলক হামলার শঙ্কায় থাকি। সম্ভাব্য গ্যাং চিহ্নিত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সদস্যরা মোতায়েন হয় যাতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যায় এবং গোয়েন্দা তথ্য ব্যবহার করে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা যায়।”

এ ঘটনার নিন্দা জানিয়ে লস এঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস বলেন, “এটি ভয়াবহ এবং কোনোভাবেই সহ্য করা হবে না। আমি সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও পুলিশ প্রধানের সঙ্গে কাজ করছি যাতে ভবিষ্যতে এমন ঘটনা ঠেকানো যায়। পুলিশ দক্ষিণ লস এঞ্জেলেসে উপস্থিতি বাড়াবে এবং সহিংসতা প্রতিরোধকর্মীরা উত্তেজনা কমাতে কাজ করছেন। আমরা সবাই শান্তির আহ্বান জানাই।”

এ ঘটনার বিষয়ে যাদের কাছে তথ্য আছে তাদের লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের ১-৮৭৭-৫২৭-৩২৪৭ নম্বরে যোগাযোগ করতে অথবা গোপনে লস এঞ্জেলেস রিজিওনাল ক্রাইম স্টপারসের ১-৮০০-২২২-৮৪৭৭ নম্বরে কিংবা lacrimestoppers.org ওয়েবসাইটে জানাতে অনুরোধ করা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত