আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

মোদি-ট্রাম্পের বন্ধুত্ব ভেঙে পড়ল: 'অত্যন্ত ভয়ংকর' বলে ট্রাম্পের তিরস্কার, ভারতে রাজনৈটিক ঝড়!

মোদি-ট্রাম্পের বন্ধুত্ব ভেঙে পড়ল: 'অত্যন্ত ভয়ংকর' বলে ট্রাম্পের তিরস্কার, ভারতে রাজনৈটিক ঝড়!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনকলেই ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত থেমেছিল বলে ফের দাবি করেছেন তিনি। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘অত্যন্ত ভয়ংকর ব্যক্তি’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প।

গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ট্রাম্প বৈঠক শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এই কথা বলেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ভারত-পাকিস্তানের সংঘাত শুরুর পর আমি অত্যন্ত ভয়ংকর ব্যক্তি নরেন্দ্র মোদিকে টেলিফোন করেছিলাম। ফোনকলে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, পাকিস্তানের সঙ্গে আপনাদের কী শুরু হয়েছে? তার রাগ ও ঘৃণা ছিল প্রচণ্ড। দুই দেশের মধ্যে এই অবস্থা অবশ্য অনেক দিন ধরেই চলছে। এটা অনেকটা শত শত বছর ধরে চলা শত্রুতাপূর্ণ মনোভাবের মোত।”

ট্রাম্প জানান, “ফোনকলে আমি তাকে বলেছিলাম, আমি আপনাদের সঙ্গে কোনো বাণিজ্যিক চুক্তি করতে চাই না। আপনারা এই সংঘাত পরমাণু যুদ্ধতে নিয়ে যাওয়ার পর শেষ করবেন।”

তিনি আরও বলেন, “আমি তাকে আরও বলেছিলাম, আগামীকাল আমাকে ফোন করবেন… যদি এই সংঘাত না থামান— তাহলে আপনাদের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি তো করবই না, উপরন্তু এমন উচ্চমাত্রার শুল্ক আরোপ করব যে আপনাদের মাথা ঘুরতে থাকবে।”

গত ২২ এপ্রিল ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে ঘিরে ব্যাপক উত্তেজনা শুরু হয় দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে। উত্তেজনার এক পর্যায় গত ৪ মে পাকিস্তানের আজাদ কাশ্মির ও পাঞ্জাবে কাশ্মিরভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই তৈয়বা (লেট) এবং জইশ-ই মোহম্মদ (জেম)। ভারতের দাবি, অপারেশন সিঁদুরে ৭০ জনেরও অধিক সন্ত্রাসী নিহত হয়েছে।

ভারত অপারেশন সিঁদুরের জবাব দিতে ৭ মে থেকে ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ শুরু করে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, তাদের এই অপারেশনে ভারতে ৩১ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন।

৫ দিন পাল্টাপাল্টি সংঘাতের পর ৯ তারিখ যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে যায় দুই দেশ। তবে যুদ্ধবিরতির জন্য ইসলামাবাদ ট্রাম্পকে কৃতিত্ব দিলেও নয়াদিল্লি তা করেনি। ফলে ট্রাম্পের সঙ্গে টানাপোড়েন শুরু হয়েছে নয়াদিল্লির। সেই টানাপোড়েনের ধারাবাহিকতাতেই সম্প্রতি ভারতের ওপর ৫০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেছেন ট্রাম্প।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত