আপডেট :

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘কেজিএফ’ অভিনেতা দিনেশ মাঙ্গালোর

স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘কেজিএফ’ অভিনেতা দিনেশ মাঙ্গালোর

‘কেজিএফ’ খ্যাত প্রখ্যাত কন্নড় অভিনেতা দিনেশ মাঙ্গালোর মারা গেছেন। গত সোমবার ভোররাতে উডুপিতে নিজের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, তার মৃত্যুর কারণ ছিল মস্তিষ্কে রক্তক্ষরণ।

ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুসারে, সম্প্রতি ‘কান্তারা: অধ্যায় ১’ চলচ্চিত্রের শুটিং করছিলেন দিনেশ মাঙ্গালোর। শুটিংসেটেই  স্ট্রোকে আক্রান্ত হন তিনি। এরপর বেঙ্গালুরুতে প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন। 

কিন্তু গত সপ্তাহে আবার অসুস্থতা বাড়লে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মৃত্যু হয় এই অভিনেতার। 

প্রতিবেদন বলা হয়, দিনেশের মরদেহ ২৫ আগস্ট সন্ধ্যায় তার উডুপির বাড়িতে আনা হবে। ২৬ আগস্ট সকাল ৮টা থেকে সর্বসাধারণের জন্য প্রদর্শনের ব্যবস্থা থাকবে। এরপর তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে সুমনাহল্লি শ্মশানে।

দিনেশ মাঙ্গালোর রেখে গেছেন তার স্ত্রী ভারতী এবং দুই পুত্র পবন ও সজ্জনকে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রিতে। 

উডুপি জেলার কুন্দাপুরে জন্মগ্রহণ করা দিনেশ মাঙ্গালোর শুরুতে একজন আর্ট ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেন। পরে অভিনয়ের জগতে প্রবেশ করে তিনি নিজেকে কন্নড় সিনেমার একজন শক্তিশালী পার্শ্বচরিত্রে পরিণত করেন। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘রানা বিক্রম’, ‘আম্বারি’, ‘সাভারি’, ‘ইন্তি নিন্না বেটি’, ‘আ ডিঙ্গি’, ‘তুঘলক’, ‘বেট্টাদা জীবন’, ‘সূর্য কান্তি’, ‘কিরিক পার্টি’ প্রভৃতি।

দিনেশ মাঙ্গালোর সবচেয়ে বেশি পরিচিতি পান ‘কেজিএফ চ্যাপ্টার ১’-এ বোম্বের ডন শেঠির ভূমিকায় অভিনয় করে। তিনি সেখানে প্রধান চরিত্র রকির সঙ্গে দ্বন্দ্বে জড়ান এবং পরবর্তী সিকুয়েলে তার চরিত্রটি মারা যায়। কেজিএফের সাফল্যের পর তিনি ভারতজুড়ে পরিচিতি পান।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত