আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

বিজরীর প্রতিধ্বনি: নজরুলের গানে নারীর স্বাধীনতার স্বর

বিজরীর প্রতিধ্বনি: নজরুলের গানে নারীর স্বাধীনতার স্বর

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস আজ। এই উপলক্ষ্যে থাকছে নানা আয়োজন। প্রেমের কবির জনপ্রিয় গান ‘সাঁঝের আঁচলে’র উপর একটি মিউজিক্যাল ফিল্ম নির্মিত হয়েছে। এটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী ।

তিনি মূলত নাটক ও চলচ্চিত্র নির্মাতা হিসেবে সবার কাছে পরিচিতি পেলেও এবার নিয়ে আসছেন একটি মিউজিক্যাল ফিল্ম নিয়ে।
শিরিন চৌধুরীর গাওয়া গানটির ভিডিওতে মডেল হয়েছেন নন্দিত অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ। এতে তাকে একজন ক্ল্যাসিক্যাল নৃত্যশিল্পীর ভূমিকায় দেখা যাবে। সংগীত পরিচালনা করেছেন প্রান্তিক সুর।

এরইমধ্যে প্রচারিত হয়েছে টিজার, আজ পুরো গান ভিডিওটি দেখা যাবে ইউটিউব ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে।
এই কাজটি নিয়ে বিজরী বরকতউল্লাহ এক ভিডিও বার্তায় বলেন, ‘চয়নিকা বৌদি যখন কাজটির প্রস্তাব করে আমি সঙ্গে সঙ্গে রাজী হয়ে যাই। কারণ গানটি শোনার পর আমার খুব ভালো লাগে। শিরিন চৌধুরীর গায়কী এবং তার ভিডিও কনসেপ্ট আমার দারুণ লাগে।

আশা করছি দর্শকও উপভোগ করবেন।’
চয়নিকা চৌধুরী বলেন, ‘ঢাকার রোজ গার্ডেন আমার খুব পছন্দের জায়গা। কত কত নাটক বানিয়েছি! সেখানে এবং উত্তরায় মাত্র ১ দিনে শুটিং শেষ করেছি শিরিন চৌধুরীর গাওয়া গল্পভিত্তিক ‘সাঁঝের আঁচলে’ মিউজিক ভিডিও। গানটির সুরে নরম সুফি-মেজাজ আছে। এই গানটি আমার ভীষণ প্রিয়।

শিরিন অসাধারণ গেয়েছেন। ইনফ্যাক্ট আমি এই গানের প্রেমেই পড়ে গেছি। যিনি বিদ্রোহী কবি সেই কাজী নজরুল ইসলাম যে কী রোমান্টিক! ‘সাঁঝের আঁচলে’ শুনলে নতুন করে টের পাওয়া যায়। বিজরীর উপস্থিতি গল্পের প্রাণ; শিরিনের কণ্ঠে যে সাঁঝ নেমে আসে, সেটাকেই আমরা ছবির মতো ধরে রাখতে চেয়েছি। আশা করছি,ভিডিওটি সবার পছন্দ হবে’। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত