আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

সাকিবের মনের শান্তি: পরিবারের সঙ্গে কাটানো সময়

সাকিবের মনের শান্তি: পরিবারের সঙ্গে কাটানো সময়

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে শুরুটা একেবারেই ছন্দময় ছিল না সাকিব আল হাসানের। প্রথম পাঁচ ম্যাচে বোলিংয়ের সুযোগ পান অল্পই-মাত্র ৫ ওভার। ব্যাট হাতে আলো ছড়ানোও হয়নি তেমন। কিন্তু ষষ্ঠ ম্যাচেই বদলে গেল দৃশ্যপট। ব্যাট-বলে সমান দ্যুতি ছড়িয়ে নিজের পুরোনো ছন্দে ফিরলেন তিনি, আর তার পুরস্কার হিসেবে হয়েছেন ম্যাচসেরা।

এই ম্যাচেই ইতিহাস গড়লেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার। টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র পঞ্চম বোলার হিসেবে স্পর্শ করলেন ৫০০ উইকেটের মাইলফলক। তবে সাকিবের নামের পাশে যুক্ত হলো আরেক অনন্য অর্জন- এই ফরম্যাটে প্রথম ক্রিকেটার হিসেবে একসঙ্গে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের মালিকানা এখন তার দখলে। নিজের কৃতিত্বের ব্যাখ্যায় তিনি বলেন, এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘদিনের কঠোর পরিশ্রম এবং অবিচল অধ্যবসায়। এমন অর্জনের সাক্ষী হয়েছেন তার স্ত্রী ও সন্তানেরা।

সাকিব বলেন, 'পরিবার সবসময়ই আমার সঙ্গে বিভিন্ন জায়গায় যেত। তবে তিন সন্তান নিয়ে সবসময় সেটি হয়ে ওঠে না। তাদের স্কুলের কারণে কঠিন হয়ে গেছে। এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে। তাই এখানে এসে থাকতে পারছে। এটি ভালো ব্যাপার। যখন বয়স বাড়তে থাকে, তখন পরিবার পাশে থাকলে অনেক স্বস্তি কাজ করে।' 

যদিও রেকর্ড গড়ার দিনে আনন্দ স্পষ্ট, তবু আগের ম্যাচগুলোতে পর্যাপ্ত বোলিং না পাওয়ার আক্ষেপও ঝরল তার কণ্ঠে। অভিজ্ঞ এই ক্রিকেটারের মতে, নিয়মিত বোলিংয়ের অভাবে কিছুটা নেতিবাচক চিন্তা কাজ করেছিল ভেতরে। সাকিবের মতে, আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটের গতি বদলে গেছে। এক যুগ আগের তুলনায় খেলা এখন অনেক দ্রুত, তাই তাল মিলিয়ে উন্নতি করাই বড় চ্যালেঞ্জ। 

এই ম্যাচসেরার স্বীকৃতি ছিল সাকিবের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৪৪তম। ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলের সঙ্গে সমান পর্যায়ে উঠে এলেন তিনি। সংখ্যার বিচারে তার ওপরে এখন কেবল চার জন ক্রিকেটার-অ্যালেক্স হেলস (৪৫ বার), কাইরন পোলার্ড (৪৭ বার), গ্লেন ম্যাক্সওয়েল (৪৮ বার) ও ক্রিস গেইল (৬০ বার)।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত