আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

প্রেমের গল্পে নতুন অধ্যায়: টেলর সুইফট-কেলসের বাগদানে উচ্ছ্বাস!

প্রেমের গল্পে নতুন অধ্যায়: টেলর সুইফট-কেলসের বাগদানে উচ্ছ্বাস!

পপতারকা টেইলর সুইফট এবং আমেরিকান ফুটবল তারকা ট্র্যাভিস কেলসের আনুষ্ঠানিকভাবে বাগদান সারলেন

 দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানা যায়, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় গভীর রাতে ইনস্টাগ্রামে যুগল কিছু ছবি শেয়ার করে দুজন একসঙ্গে জানালেন সুখবর।

ছবিগুলোতে দেখা যায়, কেলসে হাঁটু গেড়ে বসে আংটি পরাচ্ছেন সুইফটকে। 

ছবির ক্যাপশনে দুজন রসিকতা করে লিখেন, ‘তোমাদের ইংরেজি শিক্ষিকা আর জিম শিক্ষকের বিয়ে হতে যাচ্ছে।’ 

এইদিকে কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটি ইনস্টাগ্রামে ১ কোটিরও বেশি লাইক পেয়ে রীতিমতো আলোড়ন তোলে।

কেলসে সুইফটকে যে আংটিটি দিয়েছেন সেটি নিউইয়র্কভিত্তিক জুয়েলারি ব্র্যান্ড আর্টিফেক্স ফাইন জুয়েলারির ডিজাইনার কিনড্রেড লুবেকের হাতে তৈরি। ছবিতে দেখা যায় দুজনে দারুণ খুশি।  

তাদের বাগদানের খবর ছড়িয়ে পড়তেই গুগলে টেইলর সুইফটের নাম লিখলেই কনফেটি ঝরে পড়তে দেখা যায়—যা ভক্তদের জন্য ছিল বাড়তি চমক। 

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগ থেকে শুরু করে অসংখ্য সেলিব্রিটি এ দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। 

এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মন্তব্য করেছেন, কেলসে দুর্দান্ত খেলোয়াড়, টেইলরও অসাধারণ শিল্পী। তাদের জন্য শুভকামনা।

সুইফট–কেলস জুটি হিসেবে ২০২৩ সালে প্রথমবার আলোচনায় আসে। ‘নিউ হাইটস’ পডকাস্টে সুইফটের নাম উল্লেখ করার পর বিষয়টি ভক্তদের নজরে আসে। 

একই বছর জুলাইয়ে টেইলরের বিখ্যাত এরাস ট্যুর কনসার্টে হাজির হয়েছিলেন কেলসে। তখন থেকেই গুঞ্জন শুরু হয়। 

সেপ্টেম্বর মাসে টেইলরকে দেখা যায় কেলসের খেলার মাঠে, যেখানে তিনি কেলসের মায়ের পাশে বসেছিলেন। পরে সেটারডে নাইট লাইভ শো-তে একসঙ্গে হাত ধরে উপস্থিত হয়ে তারা প্রকাশ্যে নিয়ে আসেন সম্পর্ক।

এরপর থেকে সুইফট–কেলসে জুটি একাধিকবার শিরোনাম হয়েছেন। ২০২৪ সালে কেলসের সুপার বোল জয়ের পর মাঠেই তাদের রোমান্টিক মুহূর্ত ভাইরাল হয়। এমনকি সুইফট নিজের জনপ্রিয় গান কার্মা-তে কেলসের নাম যোগ করে ভক্তদের চমকে দিয়েছিলেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত