আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

হোয়াইট হাউসের বাইরে গুলি, ব্রিফিংয়ের মাঝপথে সরে গেলেন ট্রাম্প

হোয়াইট হাউসের বাইরে গুলি, ব্রিফিংয়ের মাঝপথে সরে গেলেন ট্রাম্প

আর সব সাধারণ দিনের মতো সোমবারও (১০ আগস্ট) সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপস্থিত সাংবাদিকদের ব্রিফও করছিলেন। কিন্তু হোয়াইট হাউসের বাইরে গুলির ঘটনায় মাঝপথে তাকে মঞ্চ ছাড়তে হয়।

এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, হোয়াইট হাউজে ট্রাম্প যখন নিয়মিত ব্রিফিং করছিলেন, মাঝপথে বাইরে গুলির ঘটনা ঘটে। এ সময় সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে সরিয়ে নেন। বের হয়ে যাওয়ার সময় তার মুখ থেকে ‘ওহ!’ এবং ‘হোয়াটস হ্যাপেনিং’ শব্দ দুটি শোনা যায়।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে জানার পর নয় মিনিটের ব্যবধানে তিনি আবার সংবাদ সম্মেলনে যোগ দেন। আর গুলির ঘটনা সময় বাইরে থেকে হোয়াইট হাউসের দরজা বন্ধ করে দেওয়া হয়।

দ্বিতীয়বার যোগ দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, হোয়াইট হাউসের বাইরে গুলির ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সবসময়ের মতো দ্রুত এবং কার্যকর সাড়া দেওয়ায় এ সময় তিনি সিক্রেট সার্ভিসের সদস্যদের ধন্যবাদ জানান।

এ বিষয়ে এক বিবৃতিতে সিক্রেট সার্ভিস জানিয়েছে, ৫১ বছর বয়সী এব ব্যক্তি আমাদের এক অফিসারের দিকে এগিয়ে এসে বলেন, তার কাছে অস্ত্র আছে। এ সময় ওই ব্যক্তিকে কব্জায় নেওয়া হয় এবং নিরস্ত্র করা হয়।

এদিকে ওই ঘটনায় আতঙ্কিত হয়েছেন কিনা, উপস্থিত সাংবাদিকরা ট্রাম্পকে এমন প্রশ্ন ছুড়লে উত্তরে তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেন, আমাকে দেখে কি আতঙ্কিত মনে হচ্ছে?

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত