আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

লস এঞ্জেলসে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যু

লস  এঞ্জেলসে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যু

কৃষ্ণাঙ্গ কয়েকজনকে পুলিশের গুলি করার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্র উত্তাল হয়ে উঠেছে। এমন ঘটনার প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে এসেছেন সাধারণ মানুষ। এমন অবস্থার মধ্যে ফের পুলিশের গুলিতে নিহত হয়েছেন ২৯ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ যুবক। পুলিশের গুলিতে ঘটনাস্থলের মৃত্যু হয়েছে ডিজন কিজি নামের ওই যুবকের।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী সোমবার বিকেলে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন কিজি। তখনই তাকে আটকায় লস  এঞ্জেলস কাউন্টি শেরিফের প্রতিনিধিরা। বাধা পেয়ে এক প্রতিনিধিকে ঘুষি মারেন ওই কৃষ্ণাঙ্গ তরুণ। তারপর কিজির কাছ থেকে জামাকাপড়সহ কিছু সামগ্রী পড়ে যায়। পুলিশের দাবি, প্রতিনিধিরা তখন দেখেন ওই কাপড়ের মধ্যে একটি হ্যান্ডগানও রয়েছে। তারপরেই গুলি চলার ঘটনাটি ঘটে। পুলিশের এও দাবি, ট্রাফিক আইন ভেঙেছিলেন ওই তরুণ।

বন্দুকটি ধরতে যাওয়ার সময় প্রতিনিধিরা গুলি করেছে কিনা এই বিষয়টি এখনও স্পষ্ট নয়। তাহলে কি নিরস্ত্র কিজিকেই গুলি করেছে মার্কিন পুলিশ? এই প্রশ্নের কোনও উত্তর দিতে পারেননি লেফটেন্যান্ট ব্র্যান্ডন ডিন।

কিজির মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই শতাধিক আমেরিকাবাসী সেখানে এসে বিক্ষোভ শুরু করেন। তার মধ্যে থেকেই এক মহিলা প্রশ্ন তোলেন, 'বিচার ব্যবস্থার মানে কি সবাইকে মেরে ফেলা?'

সম্প্রতি কেনোসাতে শিশু সন্তানদের সামনে জেকব ব্ল্যাকের পিঠে মোট ৭ বার গুলি চালিয়েছিল মার্কিন পুলিশ। তারপরেই আওয়াজ উঠেছিল 'ব্ল্যাক লাইভ ম্যাটারস'। জর্জ ফ্লয়েড কাণ্ডের সুপ্ত আগুন ফের হয়ে উঠেছিল দাবানল। এই ঘটনার পর সেই আন্দোলনই আরও শক্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত