আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

করোনা বিভক্ত পৃথিবীর ফাটলকে প্রকাশ করেছে: আন্তোনিও গুতেরেস

করোনা বিভক্ত পৃথিবীর ফাটলকে প্রকাশ করেছে: আন্তোনিও গুতেরেস

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, করোনা ভাইরাস দ্বিধা-বিভক্ত পৃথিবীর ফাঁটলকে স্পষ্ট করে সামনে এনেছে। শুক্রবার মিউনিখে তিনি সংশয় প্রকাশ করেছেন, করোনা মহামারির চেয়েও এই বিভাজন ও ফাঁটল ধরা সম্পর্কের বাস্তবতা বেশি ভয়ঙ্কর।

নিরাপত্তা পরিষদের সম্মেলনে গুতেরেস বলেন, জনস্বাস্থ্য এখন সবচেয়ে বড় ও জটিল বৈশ্বিক চ্যালেঞ্জ। টিকা নিয়ে বৈষম্য এখন স্পষ্ট হয়ে উঠেছে। এ ক্ষেত্রে বৈষম্য দূর করতে না পারলে করোনার মহামারি বিশ্ব থেকে দূর করা যাবে না। তিনি বলেন, বিশ্বের ১০টি ধনী দেশ করোনার ৭৫ ভাগ টিকা নিজেদের কুক্ষিগত করে রেখেছে। আর শতাধিক গরিব দেশে এখন পর্যন্ত টিকার একটি ডোজও পৌঁছায়নি। এভাবে বিশ্ব থেকে করোনা নির্মূল সম্ভব না। শতভাগ টিকাদান করলেও অন্য দেশ থেকে আবারও এটির সংক্রমণ হতে পারে, তাই সবার উচিৎ এ ক্ষেত্রে বৈষম্য দূর করা।

সভায় জাতিসংঘের মহাসচিবসহ অন্যান্য নেতারা আরও একবার বৈশ্বিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মহামারি মোকাবিলায় বৈশ্বিক ঐক্যের ওপর গুরুত্ব দেন। গুতেরেস বলেন, কোভিড-১৯ গোটা পৃথিবীর এক্স-রে করেছে। আর তাতে করে পৃথিবীতে সম্পর্কের ফাঁটল ও ভঙ্গুর বাস্তবতা প্রকাশ পেয়েছে। এর মধ্য দিয়ে বৈশ্বিক চ্যালেঞ্জগুলো আরও প্রকট ও জটিল হচ্ছে। অন্যদিকে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় যে ঐক্য ও বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন সেটা নেই উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘বৈশ্বিক সহায়তার ভঙ্গুরতা স্পষ্ট। সহযোগিতার যোগান অপর্যাপ্ত। আর এই চিড় ধরা ও ভঙ্গুরতার ভয়াবহতা মহামারিকেও ছাড়িয়ে যাবে।’

শেয়ার করুন

পাঠকের মতামত