আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফের তীব্র গরম, ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা

        যুক্তরাষ্ট্র বয়কট করছেন অনেক কানাডিয়ান, ভ্রমণে বেছে নিচ্ছেন নতুন গন্তব্য

        ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৫, একাধিক সন্দেহভাজন পলাতক

        হাওয়াইয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় লালা, ৩৪ বছর পর সরাসরি আঘাতের আশঙ্কা

উত্তেজনার মধ্যে তিস্তা নিয়ে মুখ খুললেন মমতা

উত্তেজনার মধ্যে তিস্তা নিয়ে মুখ খুললেন মমতা

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে টানটান উত্তেজনা।  কলকাতায় যখন মোদির ব্রিগেড সমাবেশ চলছে, তখনই শিলিগুড়িতে মোদির বিরুদ্ধে পথে নামলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

রোববার ব্রিগেড থেকে যা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শিলিগুড়ি থেকে তার উত্তর দিলেন মমতা। বললেন, মোদি যখন ফাঁকা ব্রিগেডে, আমি তখন রাস্তায়। কারণ রাস্তাই আমাকে রাস্তা দেখায়।

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন দার্জিলিং মোড় থেকে ভেনাস মোড় পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার হাঁটেন তৃণমূল নেত্রী। এরপর সফদর হাসমি চকে সভা করেন মমতা। আর সেই সভা থেকেই প্রধানমন্ত্রী মোদিকে তীব্র আক্রমণ করলেন মমতা।

শিলিগুড়িতে দাঁড়িয়ে মমতা সাফ জানিয়ে দিলেন, তিস্তা নিয়ে কোনো আপস হবে না। বাংলা ও উত্তরবঙ্গের মানুষের হিসসা তিস্তা।

নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে মমতা বলেন, হঠাৎ করে বলে দিল তিস্তার জল দিয়ে দাও। আরে ভাই, রাজ্যকে জিজ্ঞেস করল না।  আমার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সবচেয়ে ভালো। সেখানকার প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাই, সালাম জানাই। এখানে রাজ্য সরকার আছে। আর তুমি রাজ্য সরকারকে বিক্রি করে দেবে? অতো সস্তা নয়, ভাই। অতো সস্তা নয়। তিস্তা উত্তরবঙ্গের হিসসা। এটা হবে না।

এ সময় তিস্তা নিয়ে নিজের অবস্থানও জানান দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।  বলেন, আমি তো বলিনি জল দেব না। কিন্তু আমি খাব, তারপরে তো দেব। আমার ঘরে থাকবে, তারপরে তো আমি দেব।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত