আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফের তীব্র গরম, ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা

        যুক্তরাষ্ট্র বয়কট করছেন অনেক কানাডিয়ান, ভ্রমণে বেছে নিচ্ছেন নতুন গন্তব্য

        ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৫, একাধিক সন্দেহভাজন পলাতক

        হাওয়াইয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় লালা, ৩৪ বছর পর সরাসরি আঘাতের আশঙ্কা

গায়ানার সেনাঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহত

গায়ানার সেনাঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহত

আফ্রিকার দেশ ইকোটরিয়াল গায়ানার সবচেয়ে বড় শহর বাটায় একটি সেনাঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত এবং পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

হতাহতের সংখ্যা আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির প্রেসিডেন্ট টেয়বরো ওবিয়াং রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন, রোববার সেনাঘাঁটিতে বিস্ফোরণের অন্যতম কারণ দায়িত্বশীলদের অবহেলা। ভয়ানক বিস্ফোরক ডিনামাইটগুলো অযত্নে ফেলে রাখার কারণে এগুলো বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনার সৃষ্টি হয়েছে।

টেয়বরো ওবিয়াং ১৯৪২ সাল থেকে দেশটি শাসন করে আসছেন। এ বিস্ফোণের পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা এখনও জানা যায়নি।

তবে দেশটির স্বাস্থ্যমন্ত্রী এক টুইটার বার্তায় জানিয়েছেন, এ পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতের সংখ্যা ৪২০ ছড়িয়েছে বলেও জানান তিনি।

ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েছেন। আহতদের বাঁচাতে দ্রুত রক্ত দেওয়ার আহ্বান জানানো হয়েছে গণমাধ্যমে। হাসপাতালের বেডে স্থান সংকুলান না হওয়ায় আহত অনেকে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন।  

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত