আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা বাইডেনের

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা বাইডেনের

১লা মে নয়, আগামী ১১ই সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করে নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তালেবানদের সঙ্গে ১লা মে সেনা প্রত্যাহারে একমত হয়েছিলেন। কিন্তু প্রশাসনে রদবদল এসেছে। নতুন প্রেসিডেন্ট বাইডেন এই সময়সীমা নতুন করে নির্ধারণ করেছেন। সিনিয়র এক প্রশাসনিক কর্মকর্তা মঙ্গলবার বলেছেন, কড়াকড়িভাবে পলিসি পর্যালোচনা শেষে প্রেসিডেন্ট বাইডেন আফগানিস্তানে অবস্থানরত সর্বশেষ মার্কিন সেনাদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। আর এর মধ্য দিয়ে ২০ বছর পর যুক্তরাষ্ট্র আফগানিস্তানে তার যুদ্ধের ইতি ঘটাতে যাচ্ছে। সেনা প্রত্যাহারের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে যুক্তরাষ্ট্রে আল কায়েদার হামলার ২০তম বার্ষিকীকে। বুধবার এক বক্তব্যে বাইডেনও সেই ইঙ্গিত দিয়েছেন।


তিনি বলেছেন, আগামী ১লা মে ট্রাম্প প্রশাসন সেনা প্রত্যাহারের যে সময়সীমা ঘোষণা করেছিল, তিনি হয়তো তা মিস করবেন। আফগানিস্তানে বর্তমানে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের ২৫০০ সেনা সদস্য। দেশটিতে এখন তাদের জন্য অবস্থান করা কঠিন এবং অনিরাপদ। বাইডেন প্রশাসনের ওই কর্মকর্তা জোর দিয়ে বলেছেন, সেনা প্রত্যাহারে আর কোনো শর্ত আসবে না।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত