আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

টিকা নিয়েছেন ইভানকা, চটেছেন ট্রাম্পভক্তরা

টিকা নিয়েছেন ইভানকা, চটেছেন ট্রাম্পভক্তরা

করোনাকে গুরুত্ব না দেওয়া যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প কোভিড টিকা নিয়েছেন।  তিনি নিজে টিকা নেওয়ার ছবি টুইটারে পোস্ট করে অন্যদের ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছেন।  

তবে ইভানকার টিকা নেওয়া ভালো চোখে দেখছেন না টিকাবিরোধী ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকদের একটি অংশ।  খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের।

গেল তিনমাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে নীরব ছিলেন ইভানকা। তবে বুধবার টুইটারে নিজের টিকা নেওয়ার একটি ছবি আপলোড করেন ইভানকা। ছবির সঙ্গে তিনি লেখেন- আজ আমি টিকা নিলাম, আশা করি আপনারাও নিয়ে নেবেন।

টিকার পক্ষে ইভানকার উৎসাহ দেখানো এ টুইটের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ট্রাম্প সমর্থকদের একটি অংশ। ঘটনাটিকে একইসঙ্গে হতাশাজনক ও লোক দেখানো বলেও অভিহিত করেছেন তারা।  টুইটারে ইভানকার টিকা নেওয়ার ঘটনাটির বিরোধিতা করছেন অনেকে।  

ইনস্টাগ্রামেও অনেকে বিষয়টি নিয়ে লিখেছেন। ইভানকা করোনা ভাইরাসের টিকার প্রচারের কাজ করেছেন উল্লেখ করে সমালোচকরা লিখেছেন, তারা পরীক্ষাগারের ইঁদুর হতে চান না।

একজন লিখেছেন, ধন্যবাদ, যেহেতু বাঁচার সম্ভাবনা ৯৯ শতাংশ, তাই হয়তো আমিও বেঁচেই যাবো। এরসঙ্গে বিল গেটস থাকলেও আমি টিকা নেব না। আরেকজন লিখেছেন, ওহ না। এটা কেন পোস্ট করতে হলো?

আরেকজন লিখেছেন, টিকা নিয়ে আমাদের সঙ্গে চালাকি করার চেষ্টা বন্ধ করুন দয়া করে।

প্রসঙ্গত, রিপাবলিকান সমর্থকদের মধ্যে টিকা নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব চলছে মহামারির শুরু থেকেই। একটি জরিপে দেখা গেছে, ট্রাম্প সমর্থকদের ২৫ শতাংশ বলছেন তারা কখনোই করোনার টিকা নেবেন না আর ২১ শতাংশ বলছেন তারা টিকা নেওয়ার জন্য আরও এক বছর দেখবেন, তারপর সিদ্ধান্ত নেবেন। 

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত