আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

নিখোঁজ সাবমেরিনের ধ্বংসাবশেষ উদ্ধার

নিখোঁজ সাবমেরিনের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর নিখোঁজ সাবমেরিন কেআরআই নাঙ্গালা-৪০২-এর ৫৩ আরোহীর সবাই মারা গেছে বলে ধারণা করছে উদ্ধারকারী দল। শনিবার (২৪ এপ্রিল) ইন্দোনেশিয়ার সশস্ত্র বাহিনী জানিয়েছে, অনুসন্ধান দলগুলো সামরিক সাবমেরিন থেকে প্রাপ্ত কিছু জিনিস উদ্ধার করেছে।

এক বিবৃতিতে বলা হয়, শনিবার সকালের দিকেই অক্সিজেনের মজুত শেষ হয়ে গেছে।

এ বিষয়ে উদ্ধার কর্মকর্তারা বলছেন-

উদ্ধারকৃত ধ্বংসাবশেষ প্রমাণ করে জাহাজটি ডুবে গেছে, শনাক্তকারীরা সাবমেরিনটি প্রায় ৮৫০ মিটার পানির নিচে শনাক্ত করেছে।
উদ্ধারকৃত বস্তুগুলোর মধ্যে লুব্রিক্যান্টের বোতল ও টর্পেডো সুরক্ষা রাখার একটি ডিভাইস রয়েছে।

এর আগে ইন্দোনেশিয়ার নৌবাহিনী জানিয়েছিল, সাবমেরিনটি ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার করতে হবে। কারণ, জাহাজে তিন দিন চলার মতো অক্সিজেন রয়েছে। সে হিসেবে নাবিকদের জীবিত পেতে হলে শনিবারের (২৪ এপ্রিল) মধ্যে সাবমেরিনটি উদ্ধার করতে হবে।

গত বুধবার (২১ এপ্রিল) ভোরে জার্মানির তৈরি কেআরআই নাংগালা-৪০২ সাবমেরিনটি বালি উপকূল থেকে প্রায় ৬০ মাইল (৯৬ কিমি) দূরের পানিতে নিখোঁজ হয় বলে ধারণা করা হচ্ছে।

কেআরআই নাংগালা-৪০২ ইন্দোনেশিয়ার পাঁচটি সাবমেরিনের মধ্যে একটি।

রয়টার্স জানায়, এটি ১৯৭০ এর দশকের শেষের দিকে তৈরি করা হয়েছিল। মাঝখানে মেরামতের জন্য এটিকে দক্ষিণ কোরিয়ায় নিয়ে যাওয়া হয়। দুই বছর পর ২০১২ সালে এটির মেরামত কাজ শেষ হয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত