আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

পাঞ্জশির দখল করে নিয়েছে তালেবান

পাঞ্জশির দখল করে নিয়েছে তালেবান

অবশেষে পাঞ্জশিরও দখল করেছে তালেবান বাহিনী। আর এর মাধ্যমে পুরো আফগানিস্তানের ওপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলো। তবে আহমদ মাসুদের নেতৃত্বাধীন বিদ্রোহীরা দাবি করছে, তালেবানের হাতে এখনো প্রদেশটির পতন হয়নি, তা তাদের হাতেই আছে। বিবিসি ওয়ার্ল্ডের এক সাংবাদিকের পোস্ট করা ভিডিওয় আফগানিস্তানের সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ দাবি করেছেন, পুরোপুরি চাপে পড়ে গেছে বিরোধী শক্তি। কিন্তু এখনো পাঞ্জশির তাদের হাতেই আছে।

রয়টার্সে এক তালেবান কমান্ডার বলেছেন, ‘আল্লাহের রহমতে আমরা পুরো আফগানিস্তান দখল করেছি। সমস্যা পাকানো লোকজনদের হারিয়ে দেয়া হয়েছে। পাঞ্জশির এখন আমাদের নিয়ন্ত্রণে আছে।’ যদিও সেই দাবির স্বপক্ষে কোনো অকাট্য প্রমাণ মেলেনি বলে জানিয়েছে রয়টার্স।

এই মধ্যে টুইটারে বিবিসি ওয়ার্ল্ডের এক সাংবাদিকের পোস্ট করা ভিডিওতে আফগানিস্তানের সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট বলেছেন, ‘আমরা যে কঠিন পরিস্থিতিতে আছি, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তালেবান আক্রমণের মুখে আছি। তবে আমরা মাটি কামড়ে পড়ে আছি। আমরা (তালেবানকে) প্রতিহত করেছি।’ যে ভিডিও সালেহ পাঠিয়েছেন বলে দাবি করেছেন বিবিসি ওয়ার্ল্ডের ওই সাংবাদিক।

টুইটারেও সালেহ বলেছেন, ‘প্রতিহত করার কাজ এখন চলছে এবং চলতে থাকবে। আমি আমার মাটির সাথে আছি, মাটির জন্য আছি এবং সেই মাটির সম্মান রক্ষা করছি।’
তিনি ভিডিও বার্তায় বলেন, তার দেশত্যাগের খবর মিথ্যা। তবে তিনি কোথায় আছেন, তা নিরপেক্ষ কোনো সূত্র থেকে নিশ্চিত হতে পারেনি বিবিসি।

ন্যাশনাল প্রতিরোধ ফ্রন্টের (এনআরএফ) মুখপাত্র আলী নাজারি বলেন, তার বাহিনী তালেবানকে পেছনে ঠেলে দিয়েছে।
তিনি বলেন, কয়েক শ' তালেবান যোদ্ধা আটকা পড়ে গেছে। তাদের গোলাবারুদ ফুরিয়ে যাচ্ছে। তারা এখন আত্মসমর্পণের শর্ত নিয়ে আলোচনা করছে।

সালেহর ছেলে এবায়েদুল্লাহও পাঞ্জশির পতনের দাবি উড়িয়ে দিয়েছেন। রয়টার্সকে মেসেজে জানিয়েছে, ‘না। এটা ভুয়ো খবর।’

গত ১৫ অগস্ট কাবুল দখল করে নেয় তালেবান। তবে পাঞ্জশির প্রতিরোধ সৃষ্টি করে। তালেবান প্রথমে শান্তি আলোচনার মাধ্যমে পাঞ্জশির সমস্যার সমাধান করার ওপর জোর দেয়। কিন্তু আলোচনা ভণ্ডুল হয়ে যাওয়ার পর উত্তর আফগানিস্তানের সেই প্রদেশে দখলের জন্য তালেবান অভিযান শুরু করে। তারপর থেকে একাধিকবার তুমুল লড়াইয়ের খবর পাওয়া গেছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত