আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

করের বোঝায় অস্তিত্ব সঙ্কটে এক পরিবারের ‘দেশ’!

করের বোঝায় অস্তিত্ব সঙ্কটে এক পরিবারের ‘দেশ’!

আয়তন মাত্র ৭৫ বর্গ কিলোমিটার। জনসংখ্যা ২৬ জন। অস্ট্রেলিয়া মহাদেশের মধ্যেই রয়েছে এই ‘দেশ’। বিশ্বের সবচেয়ে ছোট দেশ এটি। নাম ‘প্রিন্সিপ্যালিটি অব হাট রিভার’। এ দেশের নিজস্ব মুদ্রা, নিজস্ব পাসপোর্ট, ভিসা- সবই রয়েছে। তবে প্রিন্সিপ্যালিটি অব হাট রিভার নিজেকে দেশ ঘোষণা করলেও অস্ট্রেলিয়ার বাকি দেশগুলো কিন্তু একে দেশ হিসেবে মানতে নারাজ।

মাত্র ২৬ জনসংখ্যা নিয়ে নামমাত্র জায়গা জুড়ে দেশ ঘোষণার পিছনে কী সুবিধা থাকতে পারে প্রিন্সিপ্যালিটি অব হাট রিভারের? ইতিহাসই বা কী বলছে?

৫১ বছর আগে এক বিশেষ কারণে সরকারের একটি সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ করেই ওই ভূখণ্ডকে দেশ হিসেবে ঘোষণা করে দিয়েছিলেন লিওনার্দ ক্যাসলে নামে এক ব্যক্তি। যেখানে তিনি থাকতেন, সেই পুরো ভূখণ্ডই আসলে লিওনার্দের সম্পত্তি ছিল। চাষের জমি ছিল তার।

যা থেকে প্রতিবছর ৪ হাজার হেক্টর গম উৎপাদন হতো। কিন্তু প্রশাসন গম কেনাবেচার নতুন নিয়ম চালু করে দেয়। যার ফলে ৪ হাজার হেক্টর জমির ফসল নয়, মাত্র ৯৯ একর জমিতে যে ফসল ফলত, তা তিনি বিক্রি করতে পারতেন। প্রশাসনের এই সিদ্ধান্ত বদলের জন্য অনেক দরবার করেও কোনো লাভ হয়নি। তারপরই তিনি নিজের ভূখণ্ডকে আলাদা দেশ হিসেবে ঘোষণা করে দেন। নাম রাখেন ‘প্রিন্সিপ্যালিটি অব হাট রিভার’।

নিজেকে রাজা ঘোষণা করেন। দেশের জন্য আলাদা মুদ্রা চালু করেন। নাম দেন হাট রিভার ডলার। এক হাট রিভার ডলারের মূল্য এক অস্ট্রেলিয়ান ডলারের সমান রাখেন। দেশের জন্য আলাদা পতাকা তৈরি করেন। সরকারি কাজকর্মের জন্য আলাদা সিলমোহর। এ ছাড়া পাসপোর্ট, ভিসা সবই আলাদা করে ফেলেন।

কিন্তু অস্ট্রেলিয়ার বাকি দেশ এবং বিশ্বের অন্যান্য দেশও প্রিন্সিপ্যালিটি অব হাট রিভারকে স্বতন্ত্র দেশ হিসেবে মানতে চায় না। স্বীকৃতি পাওয়ার জন্য তাই ১৯৭০ সালে ২১ এপ্রিল দেশটির প্রতিষ্ঠা দিবসে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথকে আমন্ত্রণ জানান তিনি। কারণ ব্রিটেনের রানি তখন অস্ট্রেলিয়ারও রানি ছিলেন। রানি যাননি কিন্তু তাকে শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন। ওই চিঠিই হাতিয়ার হয়ে যায় লিওনার্দের।

বিষয়টি পড়তে যতটা সহজ, বাস্তব তেমন ছিল না। প্রচুর আইনি জটিলতার মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছিল। এ দিকে তার নামে বকেয়া সরকারি করের বোঝাও বাড়ছিল। কারণ প্রিন্সিপ্যালিটি অব হাট রিভারকে আলাদা দেশ হিসেবে কোনোদিনই মানেনি পশ্চিম অস্ট্রেলিয়া। ফলে পশ্চিম অস্ট্রেলিয়ার সমস্ত আইন তার উপর প্রযোজ্য ছিল। নিয়ম অনুযায়ী প্রতিবছর নাগরিকদের কর দিতে হয় সরকারকে। লিওনার্দের নামেও সেই কর বরাদ্দ করা হতো। ফলে বারবারই বিচার চেয়ে পশ্চিম অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়েছিল তাকে। কিন্তু ব্যর্থ হয়ে ফিরে আসতে হয়েছিল। তবে হাল ছাড়েননি লিওনার্দ।

২০১৭ সাল পর্যন্ত তিনি নিজে রাজা ছিলেন। তারপর তার ছেলে গ্রেমির মাথায় রাজমুকুট পরিয়ে দেন। ওই বছরই সুপ্রিম কোর্ট তাকে নোটিশ পাঠিয়ে বকেয়া ২৭ লাখ অস্ট্রেলিয়ান ডলার কর দ্রুত জমা দেয়ার নির্দেশ দেয়। যত দিন যাচ্ছিল, আরো আইনি জটিলতায় ফেঁসে যাচ্ছিলেন লিওনার্দ।

২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি মৃত্যু হয় তার। কিন্তু এসবের মধ্যে একটাই লাভ হয়েছিল প্রিন্সিপ্যালিটি অব হাট রিভারের। পর্যটকদের ভিড় জমতে শুরু করেছিল স্বঘোষিত বিশ্বের ছোট দেশটি দেখার জন্য। প্রতিবছর এর থেকেই মোটা অর্থ উপার্জন হতে শুরু করে লিওনার্দ এবং তার পরিবারের। এ দেশের ঢুকতে গেলে আলাদা ভিসা নিতে হতো পর্যটকদের।

কিন্তু লিওনার্দের মৃত্যুর পর থেকে দেশের অর্থনীতি ক্রমে ক্ষতির মুখ দেখতে শুরু করে। পর্যটকদের আনাগোনাও কমতে শুরু করেছিল। তার উপর মহামারীর ধাক্কা দোসরের মতো কাজ করে। ২০২০ সালের ৩১ জানুয়ারি লিওনার্দের বংশধরেরা দেশের সীমান্ত বন্ধের ঘোষণা করেন।

পরিস্থিতি এমনই যে, দীর্ঘ ৫১ বছর ধরে করের যে বোঝা প্রিন্সিপ্যালিটি অব হাট রিভারের উপর চাপানো হয়েছে, তা পরিশোধ করতে গেলে পুরো দেশটাকেই বেচে দিতে হতে পারে।

এই দেশে সেভাবে ঘুরে দেখার কিছু নেই। একটি অফিস, চার-পাঁচটি বাড়ি এবং বিস্তৃত চাষের জমি। তবে দেশটি নিজেই একটি স্বতন্ত্র ইতিহাসের সাক্ষী। সে কারণেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসতেন।

তবে বিশ্বের আর কোনো দেশ একে দেশ হিসেবে মনেই করে না। ২০০৮ সালে ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিল হাট রিভারের জনতার পাসপোর্টকে ‘ফ্যান্টাসি পাসপোর্ট’ উল্লেখ করেছিল। অস্ট্রেলিয়ার শহর পারথের ৫১৭ কিলোমিটার উত্তরে হাট নদীর তীরে অবস্থিত প্রিন্সিপ্যালিটি অব হাট রিভারের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে আজও ভরসা রানি দ্বিতীয় এলিজাবেথের ওই চিঠিটুকুই।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত