আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

যাজক-নানরাও পর্ন দেখেন, বললেন পোপ

যাজক-নানরাও পর্ন দেখেন, বললেন পোপ

পর্নোগ্রাফির বিপদ সম্পর্কে সাবধান করে দিলেন পোপ ফ্রান্সিস। তিনি স্বীকার করে নিলেন, যাজক ও নানরাও পর্নোগ্রাফি দেখেন।

ভ্যাটিকানে ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া নিয়ে একটি প্রশ্নের জবাবে ৮৬ বছর বয়সি পোপ বলেন, পর্নোগ্রাফি নামক পাপ এখন অনেক মানুষের মধ্যে ঢুকে পড়েছে...এমনকি যাজক ও নানরাও তার মধ্যে আছেন।

তিনি বলেন, শয়তান ওই পথ ধরেই প্রবেশ করে।

অনলাইন পর্নোগ্রাফি নিয়ে সাবধান করে দিয়ে পোপ বলেন, এই প্রলোভন তাদের হৃদয়কে দুর্বল করে দেয়।

পোপ ফ্রান্সিস বলেন, ডিজিটাল পর্নোগ্রাফির প্রলোভন আছে, যদি তা দেখা দরকার বলে আপনারা মনে করেন, তাহলে মনে করিয়ে দেব, একাজ নীতিবহির্ভূত। এ মোটেই পূণ্যের কাজ নয়। যাজক ও নানদের মধ্যেও এ ধরনের ছবি দেখার প্রবণতা তৈরি হয়েছে।

তিনি সাবধান করে দিয়ে বলেন, আমি শিশুদের ওপর অত্যাচারের কথা বলছি না, আমি সাধারণ পর্নোগ্রাফির কথা বলছি।

ফোন থেকে ডিলিট

পোপ জানান, তার মোবাইল ফোন নেই, তিনি কখনো ব্যবহারও করেননি। তিনি বলেন, অনেকে মোবাইলে খবর বা গান শোনায় আসক্ত হয়ে পড়েন। এই আসক্তি তাদের কাজে প্রভাব ফেলে।

পোপ বলেন, পবিত্র হৃদয় হলো, যা প্রতিদিন যিশুকে গ্রহণ করে এবং যা পর্নোগ্রাফিকে গ্রহণ করে না।

তার প্রস্তাব, মোবাইল ফোন থেকে পর্নোগ্রাফি ডিলিট করে দেওয়া উচিত। তাহলে প্রলোভনের ফাঁদে পড়তে হবে না।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত