আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

এবার কৌশলগত অংশীদারিত্বের পিছনে হাঁটছে ঢাকা-টোকিও

এবার কৌশলগত অংশীদারিত্বের পিছনে হাঁটছে ঢাকা-টোকিও

ছবি: এলএবাংলাটাইমস

এবার কৌশলগত অংশীদারিত্বের পিছনে হাঁটছে ঢাকা-টোকিও। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী এবং দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম এশিয়া বিষয়ক মহাপরিচালক আরিমা ইউটাকা বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা করেছেন।

বৈঠকে উভয় পক্ষই দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করে, বিশেষ করে ২০১৪ সালের মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের কথা তুলে ধরা হয়, যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তৎকালীন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘ব্যাপক অংশীদারিত্ব’ পর্যায়ে উন্নীত করেন।

এছাড়া, ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে তৎকালীন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের বাংলাদেশ সফরের সময়, দুই দেশ বিআইজি-বি-এর অধীনে গভীর অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলে।

সফররত জাপানের সহকারী মন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশ-জাপান বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জাপান সফর বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত