আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

সোমালিয়ায় বোমা বিস্ফোরণে ১০০ জনের প্রাণহানি

সোমালিয়ায় বোমা বিস্ফোরণে ১০০ জনের প্রাণহানি

ছবি: এলএবাংলাটাইমস

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে দুটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১০০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০০ জন।

শেখ মোহাম্মদ এ ঘটনায় জঙ্গি সংগঠন 'আল শাবাব'কে দায়ী করেছেন। তবে তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি।

ঘটনাস্থল পরিদর্শন শেষে রাষ্ট্রপতি বলেন, যারা গণহত্যার শিকার হয়েছে, তাদের মধ্যে মা ও শিশুও রয়েছে। বাবা, এমনকি শিক্ষার্থী ও ব্যবসায়ীরাও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রথম বিস্ফোরণটি মোগাদিশুতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছের একটি ব্যস্ত মোড়ে ঘটে। এরপর অ্যাম্বুলেন্স নিয়ে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য লোকজন জড়ো হলে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে।

সোমালিয়ার পুলিশের মুখপাত্র সাদিক দুদিশে বলেছেন, শিশু, নারী ও বৃদ্ধসহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে দুটি বিস্ফোরণ ঘটানো হয়।

উল্লেখ্য, ২০১৭ সালে একই স্থানে সোমালিয়ার ইতিহাসে সবচেয়ে বড় বোমা হামলায় ৫০০ জনেরও বেশি মানুষ মারা যায়। সে সময় একটি ট্রাক বোমা বিস্ফোরিত হয়।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত