আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধে জরুরি বিশ্ব সম্মেলন ডাকার আহ্বান জানিয়েছে চীন

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধে জরুরি বিশ্ব সম্মেলন ডাকার আহ্বান জানিয়েছে চীন

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধে জরুরি বিশ্ব সম্মেলন ডাকার আহ্বান জানিয়েছে চীন। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে টেলিফোনে আলাপকালে ওই আহ্বান জানান।তিনি বলেছেন, গাজায় বেসামরিক লোকজনের জন্য ক্ষয়ক্ষতি ডেকে আনে-এমন যে-কোনো সামরিক হামলার বিরোধী চীন।

ওয়াং ই তিনি এর আগেও বলেছিলেন, গাজায় ইসরায়েলি হামলা 'আত্মরক্ষামূলক অভিযানের' সীমা ছেড়ে গেছে। সেখানে এখন বংশনিধন অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা। নিরীহ মানুষের জীবনের মূল্যে নিজেদের নিরাপত্তা রক্ষা করা ঠিক নয়। সামরিক পন্থায় কোনো কিছু যে অর্জিত হয় না তা্ নয় বরং উল্টো দুষ্ট চক্রেরও জন্ম দেয়। সে কারণেই চীন গাজায় ইসরায়েলি হামলা বন্ধে জরুরি বিশ্ব সম্মেলন ডাকার আহ্বান জানিয়েছেন।

বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক লি ওন টি এ সম্পর্কে বলেছেন: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন গাজায় ইহুদিবাদী হামলা দমনে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ভূমিকা পালন করতে পারে। বিশ্বশক্তি এখন পাশ্চাত্য থেকে প্রাচ্যের দিকে মোড় নিচ্ছে। সুতরাং চীনের কাছ থেকে অবশ্যই বিশ্ব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা প্রত্যাশা করে। তাই চীনের উচিত গাজায় ইসরায়েলি গণহত্যার অবসান ঘটাতে আমেরিকার জন্য অপেক্ষা না করা।

চীনের পররাষ্ট্রমন্ত্রী মনে করেন বিশ্ব বৈঠক আয়োজনে জাতিসংঘকে সকল দেশের সহযোগিতা করা উচিত এবং নিরাপত্তা পরিষদকে তার ভূমিকা পালনে সহায়তা করা উচিত। এ বিষয়ে অবশ্যই বিশ্ব সমাজ সহায়তা করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত