আপডেট :

        এলএইউএসডির নতুন সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেস চেইট

        বারব্যাঙ্ক বিমানবন্দর হয়ে ভ্রমণকারী এক ব্যক্তির হাম শনাক্ত, সতর্কতা জারি

        ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে যাবে আইএইএ, জানালেন সংস্থার প্রধান

        বাড়ির দাম কমানোর ঐতিহাসিক বিলে সই স্থগিত করলেন ট্রাম্প

        ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৭.৬ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

        আমেরিকার ২৫০তম স্বাধীনতা উদযাপন শুরু, ন্যাশনাল মলে ট্রাম্পের বিশাল সমাবেশ

        লস এঞ্জেলেসে তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি

        লস এঞ্জেলেসে প্রকাশ্যে বৃদ্ধা পথবিক্রেতাকে মারধর, ক্ষোভ ও নিন্দার ঝড়

        হরমুজে আটকে পড়া নাবিকদের উদ্ধার করবে জাতিসংঘ

        টেক্সাসে আইসিইবিরোধী বিক্ষোভে হামলা: ৮ জনের মোট ৪৫০ বছরের কারাদণ্ড

        ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে চাপ, কংগ্রেসে ঐতিহাসিক প্রস্তাব পাস

        নিউইয়র্ক ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানি-সমর্থিত প্রার্থীদের বড় জয়

        অ্যানাহাইমের গুদাম থেকে ২২ লাখ ডলারের বেশি চুরি হওয়া পণ্য উদ্ধার

        ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুকধারীর হামলা, নিহত ২

        রিফ্লেক্টিং পুল আবার খালি হচ্ছে, ভাঙচুরের অভিযোগ ট্রাম্পের

        অপহৃত বৃদ্ধার মৃত্যুর দাবি, পরিবারের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠাল অপহরণকারীরা

        ইরানকে তেল রপ্তানিতে ছাড় দিল যুক্তরাষ্ট্র, পারমাণবিক পরিদর্শন নিয়ে দ্বিমত

        ওয়াশিংটনের ঐতিহাসিক চিঠি প্রদর্শনীতে

        বোস্টন বিমানবন্দরে সংঘর্ষের ঝুঁকি, ডেল্টা বিমানের জরুরি অবতরণ বাতিল

        লস এঞ্জেলেসে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা, সপ্তাহের মাঝামাঝি তীব্র গরমের আশঙ্কা

যুক্তরাষ্ট্রের মিসৌরিতে জরুরি অবস্থা

যুক্তরাষ্ট্রের মিসৌরিতে জরুরি অবস্থা

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের গভর্নর গতকাল সোমবার সেখানে জরুরি অবস্থা জারি করেছেন। গত ৯ আগস্ট নিরস্ত্র এক কৃষ্ণাঙ্গ তরুণকে একজন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা গুলি করে হত্যা করার ঘটনায় করা মামলার রায়কে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা এড়াতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তাকে অভিযুক্ত করা হবে কি না—এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন গ্র্যান্ড জুরি।এ রায়কে কেন্দ্র করে সহিংসতা ছড়ালে প্রয়োজনে ন্যাশনাল গার্ডের সদস্যরা পুলিশকে সহায়তা করবেন বলে অনুমোদন দিয়েছেন গভর্নর।গভর্নর জে নিক্সনের বিবৃতির বরাত দিয়ে আজ মঙ্গলবার রয়টার্সের খবরে জানানো হয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্তকে কেন্দ্র করে সহিংসতা যাতে না ছড়ায়, এ জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জরুরি অবস্থা জারি করা হয়েছে।গত ৯ আগস্ট মিসৌরির ফার্গুসনে মাইকেল ব্রাউন (১৮) পুলিশের গুলিতে নিহত হন। ব্রাউনকে নিরস্ত্র অবস্থায় পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসন হত্যা করেছেন বলে অভিযোগ ওঠে। এ হত্যাকাণ্ডের ঘটনার পর থেকেই ফার্গুসনের বাসিন্দারা বিক্ষোভ করে আসছে।

শেয়ার করুন

পাঠকের মতামত