আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ইমিগ্রেশন নীতিমালা নিয়ে ওবামার ভাষণ বৃহস্পতিবার

ইমিগ্রেশন নীতিমালা নিয়ে ওবামার ভাষণ বৃহস্পতিবার

অভিবাসন নীতিমালা নিয়ে বৃহস্পতিবার রাত ৮টায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। বুধবার হোয়াইট হাউজের নিজস্ব ওয়েব সাইট এবং ফেইসবুকে একটি ভিডিও পোস্টে  প্রেসিডেন্ট ওবামা নিজেই এ কথাা জানিয়েছেন।
হোয়াইট হাউজের ওভাল অফিসে নিজের টেবিলের ওপরে বসে ৫৯ সেকেন্ড লম্বা এই ভিডিও ক্লিপে ওবামাকে দৃঢ় প্রত্যয়ী এবং আত্মবিশ্বাসী মনে হয়েছে। কোনো ইনসার্ট ছাড়াই তিনি ক্যামেরার ল্যান্সের দিকে চোখ রেখে খুবই সাবলীল ভঙ্গিতে কথা বলেছেন একজন পুরোদস্তর অভিজ্ঞ উপস্থাপকের মতো। তবে ক্যামেরাটি স্থির ছিল না। কিছুটা নাড়াচাড়া করেছে।
প্রেসিডেন্ট সবাইকে রাত ৮টায় তার ভাষণ শোনার জন্য আমন্ত্রণ জানান অন্তত ২ বার। ছোট্ট ওই ভিডিও ক্লিপে ওবামা বলেন, হাই, এ্যাভরিবডি, আগামীকাল রাতে আমি হোয়াইট হাউজের ঠিক এখান থেকেই আপনাদেরকে জানাবো ভেঙ্গে পড়া অভিবাসন পদ্ধতি সম্পর্কে। এরপর শুক্রবার আমি লাস ভেগাসের ডেল সোল হাইস্কুলে যাবো। যেখানে আমি দুবছর আগে একটি গ্রহণযোগ্য অভিবাসন নীতির কথা বলেছিলাম। এটা সবাই বুঝতে পারছে যে, আমাদের অভিবাসন ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। কিন্তু দুঃখজনকভাবে ওয়াশিংটন এই পচনশীল ব্যাপারটিকে দীর্ঘায়িত করতে স্বাগত জানিয়েছে। সুতরাং প্রেসিডেন্ট হিসেবে আইন সম্মতভাবে আমি প্রাথমিকভাবে এমন একটা কিছু করতে যাচ্ছি, যাতে প্রক্রিয়াটি ভালোভাবে কার্যকর হয়। আমি দুই দলকেই বলবো এমন একটা বিল আনতে যেটা সব সমস্যার সমাধান করতে পারে।  শুক্রবার আবারো দেখা হবে। সবাইকে ধন্যবাদ।

শেয়ার করুন

পাঠকের মতামত