আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

হোয়াইট হাউজের সামনে থেকে ফের অস্ত্রধারী গ্রেফতার

হোয়াইট হাউজের সামনে থেকে ফের অস্ত্রধারী গ্রেফতার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজের সামনে থেকে আবারো এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে সিক্রেট সার্ভিস।
সংবাদ মাধ্যমগুলো জানায়, রিনায়ি ক্যাফেইম নামে ওই ব্যক্তি বুধবার বিকালে হোয়াইট হাউজের ফটকের দিকে তার গাড়ি নিয়ে অগ্রসর হতে থাকে। এ সময় দায়িত্বরত পুলিশ তার কাছে জানতে চায়, তিনি কোথায় যেতে চান।
জবাবে ক্যাফেইম জানান তাকে একব্যক্তি হোয়াইট হাউজে আসতে বলেছে। সিক্রেট সার্ভিসের এক কর্মকর্তা সিবিএস নিউজকে এ কথা জানান। লোয়া রাজ্যে স্থায়ী বসবাসকারী ওই ব্যক্তিকে সিক্রেট সার্ভিস তরিৎ জিজ্ঞাসাবাদ করা শুরু করে এবং তার গাড়িটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। পরে তার গাড়ি তল্লাশি করে একটি বন্ধুক ও গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে তাকে গ্রেফতার করা হয়।
লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র নিজের হেফাজতে রাখার দায়ে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে হোয়াইট হাউজের নিরাপত্তা ভেঙ্গে এ ধরনের একাধিক অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। যা সিক্রেট সার্ভিসের কৃতিত্বকে অনেক খাটো করে দেয় এবং সমালোচনার মুখে ফেলে।
গত সেপ্টেম্বরে এক ব্যক্তি নিরাপত্তা বেস্টনী টপকে হোয়াইট হাউজের ভেতরে ঢুকে পড়ে। পরে সিক্রেট সার্ভিস তাকে আটক করার আগে পর্যন্ত সারা হোয়াইট হাউজ সে ঘুরে বেড়ায়। একই মাসে আরো এক ব্যক্তি ঢুকে পড়ে হোয়াইট হাউজে। তার আগে এক দম্পত্তি ওবামার ডিনারে বিনা দাওয়াতে ঢুকে পড়ে এবং তারা দাওয়াত খেয়ে বাড়ি ফিরে। এ ধরনের একাধিক ঘটনায় নিজের ব্যর্থতা স্বীকার করে সিক্রেট সার্ভিসের তৎকালীন পরিচালক জুলিয়া পিয়ারসন পদত্যাগ করতে বাধ্য হন।

শেয়ার করুন

পাঠকের মতামত