আপডেট :

        লেবাননে ইসরায়েলি হামলার মধ্যে স্থগিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

        কাতারের বিলাসবহুল বিমান যুক্ত হলো এয়ার ফোর্স ওয়ান বহরে

        দক্ষিণ আফ্রিকায় এইচআইভি কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

        ম্যাকআর্থার পার্কে মাদকবিরোধী অভিযান, মাঠে এলএপিডি ও ডিইএ

        দাবানল ত্রাণ ও বেকার ভাতার অর্থ আত্মসাৎ, কারাদণ্ড পেলেন টেক্সাসের নারী

        কুকুর প্রশিক্ষকের অবহেলায় ১১ কুকুরের মৃত্যু, দোষী সাব্যস্ত যুগল

        ডেলাওয়্যারের হাসপাতালে গুলিতে নিহত ১, ফিলাডেলফিয়ায় আটক সন্দেহভাজন

        নিউইয়র্কে ঘোড়ার গাড়ি দুর্ঘটনায় ভারতীয় পর্যটকের মৃত্যু

        যুক্তরাষ্ট্র–ইরান শান্তি চুক্তি স্বাক্ষর, যুদ্ধ বন্ধের পথে দুই দেশ

        ওয়ার্ল্ড কাপ দেখার অনুষ্ঠানে পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান তাণ্ডব, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

        আদালতের কক্ষে যৌন সম্পর্ক ও মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত বিচারকের ক্ষমা প্রার্থনা

        কানাডার নাগরিকত্ব সনদ ফেরত দিতে বলা হলো কিছু ‘লস্ট কানাডিয়ান’কে

        হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

        নিউইয়র্কে খামারে আগুনে পুড়ে ১৭টি ঘোড়ার মৃত্যু

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বড় ভূমিকম্পের আশঙ্কা, এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ চাপে সান আন্দ্রেয়াস ফল্ট

        স্ট্যানফোর্ড সমাবর্তনে সুন্দর পিচাইয়ের বক্তব্য চলাকালে শিক্ষার্থীদের ওয়াকআউট

        ট্রাম্পের সমালোচক হওয়ায় তদন্তের অভিযোগ নিউসমের, নজরে স্ত্রী ও সাবেক সহযোগীরা

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস পেশা বদল করতে চলেছেন

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস পেশা বদল করতে চলেছেন

ঢাকায় দায়িত্বরত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস পেশা বদল করতে চলেছেন। ঢাকায় থাকা অবস্থাতেই সম্ভবত তিনি তার পেশা বদলের কথা ঘোষণা করবেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, পিটার হাস ফরেন সার্ভিস থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং আগামী দুই মাসের মধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। 


পেশাদার এই কূটনীতিক ভিন্ন পেশা অর্থাৎ প্রাইভেট সার্ভিসের কোনো একটি বহুজাতিক কোম্পানিতে যোগ দিচ্ছেন। পিটার হাসের এ বছরের শেষে ঢাকা ত্যাগের কথা ছিল। তার স্থলাভিষিক্ত হতে চলেছেন ডেভিড স্লেটন মিল। তিনি বর্তমানে চীনে রয়েছেন। 

অত্যন্ত মেধাবী কূটনীতিক পিটার হাস ২০২২ সনের ১৫ই মার্চ ঢাকায় আসেন। গণতন্ত্র, মানবাধিকার ও নির্বাচন প্রসঙ্গ নিয়ে যুক্তরাষ্ট্রের খোলামেলা অবস্থান তুলে ধরেন। এতে করে সরকারি মহলে ব্যাপক প্রতিক্রিয়া হয়।

এক পর্যায়ে সরকারের তরফে তার নিরাপত্তা স্কোয়াড থেকে পুলিশ প্রত্যাহার করা হয়। প্রাণনাশের হুমকিও আসে। ঢাকায় আসার আগে পিটার হাস ভারপ্রাপ্ত সহকারী সচিব এবং একইসঙ্গে অর্থনৈতিক ও ব্যবসাবিষয়ক ব্যুরোতে প্রধান উপ-সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। লন্ডন স্কুল অব ইকোনমিক্সের তুখোড় এই শিক্ষার্থী বিশ্ব অর্থনীতি, রাজনীতি ও তুলনামূলক সরকার উভয় বিষয়ে এমএসসি ডিগ্রি নেন। মার্শাল স্কলার হিসেবেও তার খ্যাতি ছিল। 

কূটনৈতিক পেশায়ও তিনি দক্ষতার পরিচয় রাখেন। লাভ করেন একাধিক পুরস্কার। দায়িত্ব পালন করেছেন লন্ডন, জাকার্তা, রাবাত, বার্লিন, মুম্বাইসহ পৃথিবীর নানা জায়গায়। কেবল পিটার হাস-ই নন, ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের বেশিরভাগ কূটনীতিক দেশে ফিরে যাচ্ছেন। আগামী বছরের শুরুতে একঝাঁক নতুন এবং অভিজ্ঞ কূটনীতিক ঢাকায় যোগ দেবেন।

 

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত