আপডেট :

        ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলার অভিযোগ ইউনূসের

        ভারত থেকে বাংলাদেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের ঘোষণা

        পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

        থ্যাংকসগিভিংয়ে রেকর্ড উচ্চতার জোয়ারের শঙ্কা, বিপাকে পড়তে পারে দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        গ্যাং-সংশ্লিষ্ট কনসার্টে হা ম লা, উত্তর ক্যালিফোর্নিয়ায় গু লি বি দ্ধ ৯ জন দর্শক

        নিউপোর্ট বিচের কাছে ৩.২ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উপকূলীয় এলাকা

        ভাঙা থালা জোড়া লাগিয়ে কৃতজ্ঞতার শিক্ষা, লস এঞ্জেলেসে ব্যতিক্রমী কর্মশালা

        ক্যালিফোর্নিয়ার বনে ফিরল বিরল প্রজাতির ৬২ সাপ, আসছে আরও ১৩০টি

        আইসিইর আটককেন্দ্রে ১১ দিন, শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেশে ফিরলেন মডেল

        শিক্ষক ছাড়াই এআইয়ের মাধ্যমে পড়াশোনা, লস এঞ্জেলেসে চালু ব্যয়বহুল নতুন স্কুল

        বিমানে ওঠার সময় আলাস্কা এয়ারলাইনসের যাত্রীদের আটক করল আইসিই, বিলম্বিত ফ্লাইট

        ট্রাম্প প্রশাসনের নতুন নিয়মে ক্যালিফোর্নিয়ায় বাড়ি হারানোর ঝুঁকিতে হাজারো অভিবাসী পরিবার

        এল নিনো ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া, বাড়ি কিনে ভাড়া দেওয়ার প্রস্তাব

        ইরান ও হুথিদের আ ক্র ম ণ মোকাবিলায় ইউক্রেন-দক্ষিণ কোরিয়ার দিকে ঝুঁকছে সৌদি আরব

        অ্যাকাউন্ট ফেরত চেয়ে মেটার কার্যালয়ে বিক্ষোভ, আরও আন্দোলনের হুঁশিয়ারি কংগ্রেসের

        রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে জাতিসংঘ, ওআইসি ও আসিয়ানের সঙ্গে কাজ করবে মালয়েশিয়া

        স্ত্রীর চোখ এড়াতে অফিসের ফোনে নারীদের সঙ্গে আপত্তিকর বার্তা, চাকরি গেল ডেপুটির

        দুই বছরের শিশুর হাতে গু লিবিদ্ধ পাঁচ বছরের বালক, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে

        রাতে ফোন পাশে না রাখলে কী হবে, ঘুমের অভ্যাস বদলানোর পরামর্শ বিশেষজ্ঞদের

        শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি সোনার পেস্ট উদ্ধার, তিনজনের রিমান্ড

নকল বন্দুককে আসল ভেবে শিশু হত্যা

নকল বন্দুককে আসল ভেবে শিশু হত্যা

নকল বন্দুক দিয়ে খেলা করার সময় ১২ বছরের এক শিশুকে গুলি করে হত্যা করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে এ ঘটনা ঘটে। বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, পুলিশের তথ্যমতে প্রথমে ওই ছেলেটিকে দুই হাত ওপরে তুলতে বলা হয়। কিন্তু হাত না তোলায় একজন পুলিশ কর্মকর্তা গুলি ছোড়েন। ফোনে পুলিশকে একজন জানিয়েছিল, ছেলেটি বন্দুক দিয়ে সবাইকে ভয় দেখাচ্ছে। কিন্তু সেটি আসল না নকল, তা যাচাই না করেই পুলিশ গুলি ছোড়ে।

ঘটনাস্থলে ওই সময় যে দুজন পুলিশ কর্মকর্তা দায়িত্বে ছিলেন তাঁদের মধ্যে একজন স্থানীয় কর্মকর্তা ও আরেকজন ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন। ক্লিভল্যান্ডের উপপুলিশ প্রধান এড টোমবা বলেন, কোমরের বেল্ট থেকে ওই বন্দুক কেড়ে নেওয়ার পর ছেলেটিকে দুবার গুলি করা হয়। হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। টোমবা বলেন, ছেলেটি কোনো হুমকি দেয়নি। কর্মকর্তাদের লক্ষ্য করে বন্দুকও তাক করেনি। তবু তাকে গুলি করা হয়। পুলিশ জানায়, নকল বন্দুকটি দেখতে একেবারে আসলের মতো ছিল।

শেয়ার করুন

পাঠকের মতামত