আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

বিহারে দুর্গাপূজার মণ্ডপে বন্দুকধারীর গুলি, আহত ৪

বিহারে দুর্গাপূজার মণ্ডপে বন্দুকধারীর গুলি, আহত ৪

ছবিঃ এলএবাংলাটাইমস

ভারতের বিহার রাজ্যের দুর্গাপূজার প্যান্ডেলে অজ্ঞাতনামা বন্দুকধারীর গুলিতে চারজন আহত হয়েছেন। আজ রোববার সকালে রাজ্যে আরাহ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অজ্ঞাতনামা বন্দুকধারীরা দুর্গাপূজার প্যান্ডেলে গুলি করে পালিয়ে যায়। তারা দুটি মোটরসাইকেলে করে এসেছিল। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করেছে।

আহত ব্যক্তিরা হলেন আরমান আনসারি (১৯), সুনীল কুমার যাদব (২৬), রোশান কুমার (২৫) ও সিপাহি কুমার। আরমানের পেছনে, সুনীলের বাঁ হাতে, রোশানের ডান হাঁটুর নিচে ও সিপাহির কোমরে গুলি লেগেছে। তাঁদের দ্রুত স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের চিকিৎসক বিকাশ সিং আহত ব্যক্তিদের চিকিৎসার তত্ত্বাবধান করছেন। তিনি জানান, আহত ব্যক্তিদের মধ্যে দুজনের পেটে অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল।

হামলার কারণ সম্পর্কে জানা যায়নি। তবে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

ঘটনার ভয়াবহতা সম্পর্কে সুনীল কুমার যাদব বলেন, বন্দুকধারীরা মোটরসাইকেলে এসে কোনো ধরনের সতর্কতা ছাড়াই তাঁদের ওপর গুলি ছুড়তে থাকে। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উৎসবের মৌসুমে পুরো এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

 এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত