আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

দৈত্যাকার ট্যাডপোল জীবাশ্মের সন্ধান

দৈত্যাকার ট্যাডপোল জীবাশ্মের সন্ধান


১৬ কোটি বছর আগে ঘুরে বেড়ানো একটি দৈত্যাকার ট্যাডপোলের প্রাচীনতম জীবাশ্মের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। আর্জেন্টিনায় পাওয়া নতুন এই জীবাশ্মটি পূর্বে পাওয়া প্রাচীন ট্যাডপোলের চেয়েও প্রায় ২০ মিলিয়ন বছর আগের। এটি ব্যাঙয়ের এক ধরনের প্রজাতি।


গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, বেলেপাথরের একটি স্ল্যাবে মুদ্রিত উভচর প্রাণীটির মাথার খুলি ও মেরুদণ্ডের অংশগুলোর পাশাপাশি চোখ এবং স্নায়ুর ছাপ রয়েছে।

বুয়েন্স আয়ার্সের মাইমোনাইডস বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী মারিয়ানা চুলিভার বলেন, এটি কেবল পরিচিত প্রাচীনতম ট্যাডপোলই নয়, এটি সবচেয়ে চমৎকারভাবে সংরক্ষিত ছিল।


গবেষকরা জানেন, ২১৭ মিলিয়ন বছর আগেও পৃথিবীতে ব্যাঙ ঘুরে বেড়াত। তবে ঠিক কীভাবে এবং কখন তারা ট্যাডপোলের রূপে এসেছিল, সেটি অস্পষ্ট রয়ে গেছে।

নতুন এই আবিষ্কার সেই সময়রেখায় কিছুটা ধারণা স্পষ্ট করতে পারে। প্রায় ৬ ইঞ্চি লম্বা ট্যাডপোলটি বিলুপ্ত 'দৈত্য প্রজাতির ব্যাঙের' একটি ছোট সংস্করণ।

স্মিথসোনিয়ান ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির জীবাশ্মবিদ বেন ক্লিগম্যান বলেন, ব্যাঙের প্রজাতি যে সময়সীমার মধ্যে পূর্ণ ব্যাঙে পরিণত হয়, সেই সময়সীমা কমে এনেছিল দৈত্যাকার ট্যাডপোল।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত