আপডেট :

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

দুর্ভিক্ষের আশঙ্কা জাতিসংঘের

দুর্ভিক্ষের আশঙ্কা জাতিসংঘের

মিয়ানমারের রাখাইন রাজ্যে দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, এ পরিস্থিতি রাখাইনের জন্য আরও বড় সংকটের পূর্বাভাস দিচ্ছে। খবর ইউএন নিউজের।


রাখাইনের পরিস্থিতিকে "অভূতপূর্ব দুর্যোগ" আখ্যা দিয়ে ইউএনডিপি বলেছে, পণ্য পরিবহন নিষেধাজ্ঞা, চরম মূল্যস্ফীতি, জীবিকা সংকট, কৃষি উৎপাদন হ্রাস, এবং জরুরি সেবার অভাবে “একটি নিখুঁত ঝড়” তৈরি হচ্ছে। জরুরি পদক্ষেপ না নিলে রাখাইনের প্রায় ৯৫ শতাংশ মানুষ জীবন রক্ষার লড়াইয়ে বাধ্য হবে বলে সতর্ক করেছে সংস্থাটি।


রাখাইনের বেশিরভাগ জনগোষ্ঠী মুসলিম রোহিঙ্গা। ২০১৭ সালে সামরিক অভিযানের কারণে অনেক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে এবং বর্তমানে বাংলাদেশে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী রয়েছে।

ইউএনডিপি জানিয়েছে, রাখাইনের অর্থনীতি প্রায় অচল হয়ে পড়েছে। সামরিক জান্তার নিষেধাজ্ঞাগুলো সেখানে “সমষ্টিগত শাস্তি” হিসেবে কাজ করছে, যা বাণিজ্য, কৃষি ও নির্মাণ খাতকে স্থবির করে দিয়েছে। এ অবস্থায় রাখাইনসহ মিয়ানমারের তরুণদের মধ্যে দেশত্যাগের প্রবণতা বাড়ছে, যা মানবপাচারের ঝুঁকি বাড়াচ্ছে। বর্তমানে প্রায় ২৫ শতাংশ মানুষ বিদেশে চলে গেছে।


এছাড়া, মিয়ানমারের স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে। বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার মতো প্রয়োজনীয় সেবা অনেকের জন্য বিলাসিতায় পরিণত হয়েছে। শিশুরা বিদ্যালয় ত্যাগ করছে, বিশেষ করে রাখাইন ও চিন রাজ্যে।

ইউএনডিপি আরও বলেছে, দক্ষ জনশক্তির অভাবে মিয়ানমারের উৎপাদনশীল সক্ষমতা হ্রাস পাচ্ছে, যা সংকটকে দীর্ঘমেয়াদে আরও গভীর করবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত