আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ভোটাররা ডেমোক্র্যাট পার্টি থেকে কেন মুখ ফিরিয়েছেন

ভোটাররা ডেমোক্র্যাট পার্টি থেকে কেন মুখ ফিরিয়েছেন

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে ঐতিহাসিক রদবদল দেখা গেছে। মুসলিম ও আরব ভোটাররা ডেমোক্র্যাটদের দুই দশকের আনুগত্য থেকে সরে গিয়ে প্রেসিডেন্ট-ইলেক্ট ডনাল্ড ট্রাম্প ও তৃতীয় দলের প্রার্থীদের ভোট দিয়েছেন। খবর ভয়েস অব আমেরিকার।


গাজায় যুদ্ধ পরিচালনা নিয়ে বাইডেন প্রশাসনের পদক্ষেপে অসন্তোষ তৈরি হয়েছে, যা মূলত মুসলিম ও আরব ভোটারদের দলত্যাগে প্রভাব ফেলেছে। এই ক্ষোভের কারণে গুরুত্বপূর্ণ সুইং স্টেটগুলোতে ট্রাম্পের জয় সম্ভব হয়েছে। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনসের (সিএআইআর) জরিপ অনুযায়ী, মুসলিম ভোটারদের অর্ধেকেরও কম ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে সমর্থন করেছেন। অধিকাংশ মুসলিম ভোটার তৃতীয় দলের প্রার্থী বা ট্রাম্পকে ভোট দিয়েছেন।


মুসলিম ভোটে রদবদল

আরব আমেরিকান ইন্সটিটিউটের প্রেসিডেন্ট জেমস জগবি বলেন, আরব আমেরিকান ভোটাররা দুই দশকের বেশি সময় ধরে ডেমোক্র্যাটিক প্রার্থীদের সমর্থন দিয়ে এলেও গাজা ইস্যু তাদের এই অবস্থান বদলাতে বাধ্য করেছে। মিশিগানের ডিয়ারবোর্ন, ডিয়ারবোর্ন হাইটস, এবং হ্যামট্রামাক অঞ্চলে এই দলত্যাগের প্রভাব স্পষ্ট দেখা গেছে। ডিয়ারবোর্নে ৫৫ শতাংশের বেশি মানুষ মধ্যপ্রাচ্যের বংশোদ্ভূত, এবং এই অঞ্চলে ট্রাম্প ৪২ শতাংশ ভোট পেয়েছেন, যেখানে ৪ বছর আগে তার ভোট ছিল ৩০ শতাংশ।


গাজার ইস্যুতে ক্ষোভ

ডিয়ারবোর্ন-ভিত্তিক রিয়েলটর ও রাজনৈতিক কর্মী সামরা লুকমান বলেন, গাজা ইস্যুতে ক্ষোভ থেকে এই দলত্যাগ হয়েছে। লুকমান বাইডেনের প্রচারণায় কাজ করলেও এবার গাজার পরিস্থিতি দেখে ডেমোক্র্যাটদের বিরোধিতা করেন। শেষবার ২০০০ সালে জর্জ ডব্লিউ বুশ মুসলিম আমেরিকানদের বড় ধরনের সমর্থন পেয়েছিলেন, তবে ৯/১১-এর পর পরিস্থিতি পাল্টে যায়।

নির্বাচনের প্রভাব

কিছু বিশেষজ্ঞ মুসলিম ভোটারদের এই দলত্যাগকে বিশ্লেষণে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। যুক্তরাষ্ট্রজুড়ে মুসলিম ভোটারদের মধ্যে প্রধান ইস্যু গাজায় সংঘাত হলেও অর্থনীতি ও জীবিকার বিষয়গুলোও গুরুত্বপূর্ণ ছিল। আইএসপিইউর এক জরিপে দেখা গেছে, মুসলিম ভোটারদের কাছে অর্থনীতি তৃতীয় গুরুত্বপূর্ণ ইস্যু।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত