আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

দুর্ভিক্ষের পথে রাখাইন

দুর্ভিক্ষের পথে রাখাইন

গৃহযুদ্ধের কারণে বাণিজ্য ও কৃষি উৎপাদন অস্বাভাবিকভাবে কমে আসায় মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্য দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সেখানে প্রায় ২০ লাখ মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছে।


জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, রাখাইনের অর্থনীতি বন্ধ করে দিয়েছে। যদি বর্তমান মাত্রার খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবেলা করা না যায়, তাহলে ২০২৫ সালের মাঝামাঝি দুর্ভিক্ষ পরিস্থিতি হতে পারে।


প্রতিবেদনে বলা হয়, বীজ ও সারের অভাবসহ প্রতিকূল আবহাওয়ার কারণে অভ্যন্তরীণ ধান উৎপাদন কমে যাচ্ছে। এ বছর রাখাইনে মাত্র ৯৭ হাজার টন চাল হবে, যা গত বছর ছিল ২ লাখ ৮২ হাজার টন।

মিয়ানমারে চলমান সংঘাতের মধ্যে ইতিমধ্যে রাখাইন রাজ্যে যাওয়ার আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাণিজ্য রুটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ত্রাণ ও পণ্য প্রবেশকেও মারাত্মকভাবে সীমাবদ্ধ করে দিয়েছে জান্তা সরকার।


২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমারে সামরিক বাহিনীর সঙ্গে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সংঘাত চলছে।

জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, রাখাইন রাজ্যে গত আগস্টেই পাঁচ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। যেখানে ২০২৩ সালের অক্টোবরে এই সংক্যা ছিল দুই লাখের কিছু কম। বিশেষ ঝুঁকির মুখে রয়েছে দীর্ঘদিনের নির্যাতিত রোহিঙ্গা মুসলিম ও বাস্তুচ্যুত জনগোষ্ঠী।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত